আজ অর্থাৎ ২৭ ফেব্রুয়ারি থেকে তৈরি হয়েছে মঙ্গল এবং চন্দ্রের যুতি। এই যুতির ফলে মহালক্ষ্মী যোগ তৈরি হয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগে থেকেই মঙ্গল বৃষ রাশিতে অবস্থান করছেন। আর আজ ওই রাশিতেই চন্দ্রেরও গোচর হয়েছে। এর ফলে যে মহালক্ষ্মী যোগ তৈরি হয়েছে, সেই যোগের সুবাদে বেশ কিছু রাশির জাতক-জাতিকারা লাভবান হবেন।
দেখে নেওয়া যাক, সেই রাশিগুলি কী কী-
বৃষ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গল এবং চন্দ্রের যুতির ফলে যে মহালক্ষ্মী যোগ তৈরি হয়েছে, তাতে বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। আকস্মিক অর্থলাভ হবে বৃষ রাশির জাতক-জাতিকাদের। মান-সম্মান বাড়বে। প্রেমজীবন ভালো কাটবে। কেরিয়ারে অগ্রগতির পথ প্রশস্ত হবে। এই সময় লাভবান হবেন বৃষ রাশির জাতক-জাতিকারা।
মেষ রাশি
মঙ্গল এবং চন্দ্রের যে যুতি তৈরি হবে, তার ফলে মেষ রাশির জাতক-জাতিকারা অত্যন্ত লাভবান হবেন। ওই দুই গ্রহের যুতির ফলে মহালক্ষ্মী যোগ তৈরি হয়েছে, তাতে মেষ রাশির জাতক-জাতিকাদের অনুকূল সময় কাটবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা অর্থ ফেরত পাবেন। অর্থলাভের নয়া পথ প্রশস্ত হবে। যে মেষ রাশির মার্কেটিং করেন, তাঁদের ভালো সময় কাটবে। কেরিয়ারের দিক থেকে লাভবান হবেন মেষ রাশির জাতক-জাতিকারা।
মীন রাশি
বৃষ রাশিতে মঙ্গল এবং চন্দ্রের যুতির ফলে যে মহালক্ষ্মী যোগ তৈরি হয়েছে, তার ফলে মীন রাশির জাতক-জাতিকাদের ভালো সময় শুরু হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মীন রাশির জাতক-জাতিকাদের হাতে আচমকা টাকা আসবে। তাঁদের জীবনে বড়সড় পরিবর্তন আসবে। জীবন সুখে ভরে উঠবে। কেরিয়ারের দিক থেকে উন্নতি হবে।
কর্কট রাশি
মহালক্ষ্মী যোগের ফলে কর্কট রাশির জাতক-জাতিকাদের সময় ভালো কাটবে। যে কর্কট রাশির জাতক-জাতিকারা চাকরি করেন, তাঁদের পদোন্নতির যোগ তৈরি হবে। আয় বৃদ্ধির প্রবল যোগ তৈরি হবে কর্কট রাশির জাতক-জাতিকাদের। বিনিয়োগ করলে লাভবান হবেন কর্কট রাশির জাতক-জাতিকারা। অতীতে কোনও বিনিয়োগ করে থাকলে লাভবান হবেন। সন্তানের থেকে কোনও সুখবর পাবেন।






