বৃহস্পতির গোচরে মেষ রাশিতে তৈরি গজলক্ষ্মী যোগ, বর্ষিত হবে মা লক্ষ্মীর কৃপা, ফুলেফেঁপে উঠবে ৪ রাশি

গত ১৪ এপ্রিল মেষ রাশিতে প্রবেশ করেছে সূর্য। ১৪ মে পর্যন্ত মেষ রাশিতেই অবস্থান করবে সৌরজগতের রাজা সূর্য। তারপর গত ২২ এপ্রিল গুরুগ্রহ বৃহস্পতি মেষ রাশিতে আসে। আগে থেকেই সেখানে রয়েছে রাহু। মেষ রাশিতে সূর্য ও বৃহস্পতি ও রাহুর মিলিত অবস্থানে গঠিত হয়েছে গজলক্ষ্মী যোগ।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই যোগ অত্যন্ত শুভ। যে রাশিতে গজলক্ষ্মী যোগের শুভ প্রভাব পড়ে, সেই রাশিতে স্বয়ং মা লক্ষ্মীর কৃপা বর্ষিত হয়। যখন মেষ রাশিতে রাহু আগে থেকেই অবস্থান করে এবং পরে সেখানে গোচর করে বৃহস্পতি, তখন গঠিত হয় গজলক্ষ্মী যোগ। মা লক্ষ্মীর আশীর্বাদে গজলক্ষ্মী যোগের প্রভাবে সৌভাগ্যে ঝলমল করবে চার রাশির জাতকদের জীবন।

দেখে নেওয়া যাক সেই ৪ রাশি কী কী-

কর্কট রাশি

কর্কট রাশির কোষ্ঠীর নবম ঘরে গঠিত হয়েছে গজলক্ষ্মী যোগ। এর ফলে আপনার জীবনে সম্পদ ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। কর্কটের জাতক যাঁরা ব্যবসা করেন, তাঁরা এই সময় দ্বিগুণ সাফল্য পাবেন। চাকরিতে উন্নতি করবেন, বড় কোনও সাফল্য অপেক্ষা করছে কর্কট রাশির জাতকদের জন্য। নতুন চাকরি পাওয়ারও যোগ আছে।

মিথুন রাশি

মিথুন রাশির কোষ্ঠীর একাদশ ঘরে গঠিত হয়েছে গজলক্ষ্মী যোগ। এর ফলে দেবী লক্ষ্মী আশীর্বাদ সৌভাগ্যের রূপ ধরে ঝরে পড়বে আপনার উপর। আর্থিক পরিস্থিতি দারুণ শক্তিশালী হতে চলেছে মিথুন রাশির জাতকদের। চাকরিতেও পজিটিভ ফলাফল পেতে চলেছেন মিথুন রাশির জাতকরা। বড় প্রোমোশন পেতে পারেন। ব্যবসাতেও লাভ বাড়বে। মনের সব ইচ্ছে পূরণ হবে মিথুন রাশির জাতকদের।

মীন রাশি

মীন রাশির ছকের দ্বিতীয় ঘরে গঠিত হয়েছে গজলক্ষ্মী যোগ। এই শুভ যোগের প্রভাবে সবার সঙ্গে সম্পর্ক উন্নতি হবে আপনার। মীনের জাতকদের কথাবার্তায় মাধুর্য আসবে। তার সঙ্গে আর্থিক ভাবেও এই সময় প্রচুর উন্নতি করবেন মীন রাশির জাতকরা। নিজের সঞ্চয় অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন মীনের জাতকরা। কেরিয়ারে বড় সাফল্য পেতে পারেন। আটকে থাকা সব কাজ সম্পূর্ণ হবে।

কন্যা রাশি

কন্যা রাশির কোষ্ঠীর অষ্টম ঘরে গঠিত হয়েছে গজলক্ষ্মী যোগ। মা লক্ষ্মীর কৃপায় এই সময় প্রেম ও মাধুর্য ঝরে পড়বে কন্যা রাশির জাতকদের জীবনে। সমাজে মান সম্মান ও প্রতিপত্তি বাড়বে আপনার। ফলে মনে দারুণ সুখ বজায় থাকবে কন্যা রাশির। সব কাজেই সাফল্য পাবেন আপনি। কেরিয়ারেও ভালো কিছু অপেক্ষা করছে।

RELATED Articles