জ্যোতিষ শাস্ত্রে রাহু-কেতুকে ছায়া গ্রহ বলা হয়। এই দুটিকে অশুভ বা পাপী গ্রহের শ্রেণীতে রাখা হয়েছে। তবে রাহু-কেতু কোষ্ঠীতে নিজের দশা অনুযায়ী ফলাফল প্রদান করে থাকে। চলতি বছর অক্টোবর মাসে রাশি পরিবর্তন করবে রাহু ও কেতু। জ্যোতিষ অনুযায়ী, এই দুই গ্রহই বক্রী গতিতে চলে। বর্তমানে রাহু মেষ রাশিতে এবং কেতু তুলা রাশিতে গোচর করছে।
৩০ অক্টোবর দুপুর ২টো ১৩ মিনিটে রাহু মেষ থেকে বেরিয়ে মীনে প্রবেশ করবে। অন্য দিকে কেতু এই একই দিন ও একই সময়ে তুলা রাশি থেকে বেরিয়ে কন্যা রাশিতে প্রবেশ করে যাবে। রাহু-কেতুর গোচরের ফলে সমস্ত রাশির জীবন প্রভাবিত হলেও, ৪ রাশির জীবনে সমস্যার ঝড় উঠবে। কষ্টে সময় কাটবে এই রাশির।
সেই রাশিগুলি কী কী-
বৃষ রাশি
মেষের পাশাপাশি বৃষ রাশির জাতক-জাতিকাদের জীবনেও সমস্যার ঝড় বইয়ে দেবে রাহু-কেতুর রাশি পরিবর্তন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে বৃষ রাশির জাতক-জাতিকাদের। আবার আর্থিক জীবনেও চ্যালেঞ্জের মুখে পড়বেন। অর্থাভাব দেখা দিতে পারে। এই সময়ে আর্থিক লেনদেনে অত্যন্ত সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে। আবার দাম্পত্য জীবনের জন্যও সময় ভালো নয়। স্বামী-স্ত্রীর মধ্যে বড়সড় বিবাদ দেখা দিতে পারে।
মেষ রাশি
জ্যোতিষ গণনা অনুযায়ী মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য রাহু ও কেতুর গোচর মোটেও অনুকূল নয়। এই দুই গ্রহের রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে মেষ রাশির আর্থিক জীবনে প্রবল ওঠা-পড়া দেখা দেবে। পাশাপাশি এই জাতক-জাতিকাদের দাম্পত্য জীবনে ওঠা-পড়া দেখা দিতে পারে। শুধু তাই নয় অযথাই সঙ্গীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন এই রাশির জাতক-জাতিকা। এ সময়ে মেষ রাশির জাতক-জাতিকারা শান্তি বজায় রাখুন ও ধৈর্য ধরুন।
মীন রাশি
রাহু-কেতুর গোচর মীন রাশির জাতক-জাতিকাদের জীবনেও একাধিক সমস্যা নিয়ে আসবে। এ সময়ে আর্থিক দিক দিয়ে দুর্বল থাকবেন মীন রাশির জাতক-জাতিকারা। তাই অর্থের অপচয় কম করুন। ভেবেচিন্তে টাকা খরচ করবেন। পাশাপাশি সঞ্চয়ের ওপর জোর দিন। আবার ব্যবসায় লগ্নির পরিকল্পনা করে থাকলে তা ভালোভাবে চিন্তাভাবনা করে নিন। তা না-হলে আপনার টাকা ডুবে যেতে পারে। এই রাশির জাতক-জাতিকাদের নিজের ভাষায় নিয়ন্ত্রণ রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
কন্যা রাশি
এই দুই অশুভ গ্রহের গোচর জীবনের একাধিক ক্ষেত্রে কন্যা রাশির জাতক-জাতিকাদের চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিতে পারে। বিভিন্ন ক্ষেত্রে লোকসানের প্রবল সম্ভাবনা রয়েছে। আবার এই রাশির যে জাতক-জাতিকারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাঁরাও লোকসানের শিকার হবেন। এ সময়ে আপনাদের রাগ বাড়বে। তাই নিজের রাগ নিয়ন্ত্রণে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে। ভাষায় নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। তা নাহলে সফল কাজও ভেস্তে যেতে পারে।





