মহালয়া তিথিতেই সূর্যগ্রহণ! ৭ রাশির জীবনে পড়বে না গ্রহণের কালো ছায়া, দেবীপক্ষ থেকে উন্নতি শুরু এই রাশির জাতক-জাতিকাদের

ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অক্টোবর মাসটি  খুবই বিশেষ। শারদীয়া নবরাত্রি শুরু হচ্ছে এই মাসে মহালয়া থেকেই শুরু দেবীপক্ষ। আর এরপরই রয়েছে কোজাগরী পূর্ণিমা। নবরাত্রি শুরুর আগেই মহালয়া তিথিতে হবে সূর্যগ্রহণ।  আর এই মাসেই রয়েছে সূর্য, মঙ্গল, বুধ, শুক্রের রাশি পরিবর্তন। এর ফলে বেশ কিছু রাশির জাতক-জাতিকারা বিশেষ উপকৃত হবেন।

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-

বৃশ্চিক রাশি

সূর্যের রাশি পরিবর্তনের কারণে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে বিশেষ সুবিধা পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। আইটি এবং ব্যাঙ্কিং সেক্টরে চাকরি করসে পদোন্নতি হতে পারে। ব্যবসায় সাফল্য আসবে। অর্থনৈতিক অগ্রগতিতে খুশি হবেন।

মিথুন রাশি

এই রাশির জাতক-জাতিকা যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের জন্য সূর্যগ্রহণের পরের সময়টা খুব ভালো সময়।  আর্থিক বিনিয়োগের ভালো ফল মিলতে থাকবে। চাকরি বা ব্যবসায় আটকে থাকা অর্থ জট ছাড়বে।

বৃষ রাশি

১৬ অক্টোবরের পরে এই রাশির জাতক-জাতিকাদের চাকরিতে বড় সুবিধা হতে পারে। এই মাসে একটি গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন । ৭ অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে তা কেটে যাবে।

মেষ রাশি

এই সময় এই রাশির জাতক-জাতিকাদের ব্যবসায় উন্নতি হবে। ১৫ অক্টোবরের পর বাকি থাকা কাজ শেষ হবে। ব্যবসায় বন্ধুদের সাহায্য নিতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। 

সিংহ রাশি

চাকরিতে বিশেষ অগ্রগতি হবে এই রাশির জাতক-জাতিকাদের। আইটি এবং ব্যাঙ্কিং চাকরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য বিশেষ খবর আসতে  পারে।

কর্কট রাশি

এই সময় এই রাশির জাতক-জাতিকাদের চাকরিতে একটি বিশেষ পদ মিলতে পারে। রাজনীতিবিদরা সাফল্য পাবেন। অনেক অচল সরকারি কাজ শেষ হবে।

ধনু রাশি

এই সময় দারুণ অর্থনৈতিক অগ্রগতি হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। চাকরিতে নতুন পদ লাভের সম্ভাবনা রয়েছে। হলুদ ও সাদা রং শুভ। 

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles