জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর নিজেদের স্থান পরিবর্তন করে। গত ১ জুন অবস্থান বদল করেছে মঙ্গল। মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করেছে এই গ্রহ। মীন রাশিতে থাকাকালীন রাহুর সঙ্গে যুতি গঠন করেছিল মঙ্গল। জ্যোতিষ অনুসারে রাহু ও মঙ্গলের যুতি অত্যন্ত ক্ষতিকর প্রভাব বিস্তার করে। রাহু মঙ্গল এক রাশিতে অবস্থান করলে অত্যন্ত অশুভ অঙ্গারক যোগ গঠিত হয়। এই অঙ্গারক যোগের ক্ষতিকর প্রভাবে বিভিন্ন রাশির জাতকদের জীবনে নানা বিপদ দেখা দেয়।
তবে গত ১ জুন মঙ্গল মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করার ফলে অঙ্গারক যোগ কেটে গিয়ছে। অঙ্গারক যোগ কেটে যাওয়ার ফলে ভালো সময় এসেছে কোনও কোনও রাশির জাতক-জাতিকাদের জীবনে। কাজের পথে বাধা কেটে যাওয়ায় এবার জীবনে প্রচুর উন্নতি করবেন এই সব রাশির জাতক-জাতিকারা।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
বৃষ রাশি
এই সময় আপনি কেরিয়ারে উন্নতি করবেন এবং আটকে থাকা টাকা ফিরে পেতে পারেন। চাকরি সংক্রান্ত কোনও সুখবর পেতে পারেন বৃষ রাশির জাতকরা। কোথাও সফর করলে তা আপনার জন্য লাভজনক হবে। এই সময় আপনার উপার্জন আগের থেকে অনেকটাই বাড়বে। ব্য়বসায়ীরাও লাভ করবেন আগের থেকে বেশি।
মেষ রাশি
এই সময় সমাজে আপনার অবস্থান ও প্রতিপত্তি বাড়বে। সবার কাছ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা লাভ করবেন। বেশ কিছু ভালো কাজ করার ফলে জনপ্রিয়তাও বাড়বে মেষ রাশির জাতকদের। ব্যবসায়ীরা আগের থেকে বেশি লাভ করতে পারবেন। নিজের ব্যবসা আরও বাড়িয়ে নিতে পারবেন এই সময়।
মীন রাশি
আপনার জীবনের অনেক সমস্যারই এবার সমাধান হয় যাবে। সব কাজেই ভাগ্যের সহায়তা পাবেন আপনি। আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে। আয় বাড়ার যোগ আছে। মনের উপর থেকে চাপ কমবে মীন রাশির জাতকদের। যাঁরা উচ্চশিক্ষা করতে চান, তাঁদের জন্য শুভ সময়।





