সোহমের দাদাগিরি! পার্কিং থেকে গাড়ি সরানোর অনুরোধ করায় বচসা, রেস্তোরাঁর মালিককে মারধর তৃণমূল বিধায়কের, নিষ্ক্রিয় পুলিশ

Soham Chakraborty beat a Restaurant Owner: শুটিং করতে গিয়ে বাঁধল তুমুল হইচই। রেস্তোরাঁর মালিককে মারধর করার অভিযোগ উঠল অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে (Soham Chakraborty beat a Restaurant Owner)। মারধরের কথা নিজে স্বীকারও করেছেন সোহম। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন।

কী ঘটেছিল ঘটনাটি (Soham Chakraborty beat a Restaurant Owner)?

জানা গিয়েছে, গতকাল, শুক্রবার নিউটাউনের শাপুরজি এলাকার এক রেস্তোরাঁতে শুটিং করছিলেন সোহম চক্রবর্তী। সেই সময় ওই রেস্তোরাঁর মালিক সোহমের নিরাপত্তারক্ষীদের অনুরোধ করেন যাতে পার্কিং থেকে অন্তত একটি গাড়ি সরিয়ে অন্য জায়গায় রাখে। তাঁর অন্য গেস্ট আসার কথা ছিল রেস্তোরাঁতে, সেই কারণে (Soham Chakraborty beat a Restaurant Owner)

কিন্তু তাতে রাজি হয়নি নিরাপত্তারক্ষীরা। তারা জানান, বিধায়কের শুটিং চলছে। গাড়ি সরানো যাবে না। নিরাপত্তারক্ষীরা জানান, “জানেন কার কথা কথা বলছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সোহমের বন্ধুত্ব রয়েছে”। সেই সময় রেস্তোরাঁর মালিক বলেন, “অভিষেকের বন্ধু হন, বা মোদীর বন্ধু হন, গেট থেকে একটা গাড়ি সরাতে হবে। আমার গেস্ট আসছে” (Soham Chakraborty beat a Restaurant Owner)

এই নিয়েই শুরু হয় বচসা। তা শুনেই সেখানে আসেন সোহম। রেস্তোরাঁর মালিকের সঙ্গে তাঁরও বচসা বাঁধে। সেই সময় নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কটূক্তি করেন রেস্তোরাঁর মালিক। তাতেই রেগে গিয়ে মালিককে মারধর করেন তিনি (Soham Chakraborty beat a Restaurant Owner)

সোহম জানাচ্ছেন, “আমি শর্ট দিচ্ছি। হঠাৎ খুব চিৎকার চেঁচামেচি। নীচে এসে জানতে চাই কী হয়েছে? আমার নিরাপত্তারক্ষীদের সঙ্গে বাজে ব্যবহার করছে। মালিককে বলতেই ঔদ্ধত্য দেখাতে শুরু করেন। শুনলাম বলেছেন কে এমএলএ আমার জানার দরকার নেই। আমাকে খিস্তি করেছে। সবথেকে বড় কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাজে কথা বলেছেন। তখনই মাথাটা গিয়েছে গরম হয়ে যায়। বাদবাকি এমন কিছু না। তবে এমন বাজে ব্যবহার আমরা অবাক”।

তিনি কী সত্যিই রেস্তোরাঁর মালিকের গায়ে হাত তুলেছেন (Soham Chakraborty beat a Restaurant Owner)? জবাবে সোহম বলেন, “দু’ চারটে চড় মেরেছি, ধাক্কা দিয়েছি। আমরা দিনের শেষে তো একটা মানুষ। আমাদেরও আবেগ অনভূতি থাকে। আর অভিষেকের নামে বললে তো মানব না। লোকাল থানায় জানিয়েছি। অফিসাররা এসেছিলেন”।

রেস্তোরাঁর মালিকের কথায়, “আমি গাড়ি সরাতে বলেছিলাম কারণ আমার অন্য গেস্ট আসত। সেটা বলায় হাতাহাতি শুরু করেন সোহম চক্রবর্তীর নিরাপত্তারক্ষীরা। সোহম এসে আমার চোখের নীচে ঘুষি মারেন (Soham Chakraborty beat a Restaurant Owner)। ওঁর নিরাপত্তারক্ষীরা আমার রেস্তোরাঁর কর্মীদের মারধর করেছে”।

এই ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় বিধাননগর কমিশনারেটের টেকনোসিটি থানার পুলিশ। রেস্তোরাঁর মালিকের দাবী, তাঁকে থানায় তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুক্ষণ বসিয়ে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়। এই ঘটনায় তাঁর কোনও অভিযোগ নেই বলে তাঁকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়েছে বলে জানান তিনি। রেস্তোরাঁর মালিকের কথা, সোহম একজন জনপ্রতিনিধি হয়ে এমন কাণ্ড করলেন, তাহলে রাজ্য আগামীদিনে কোন পথে যাচ্ছে, তা ভাবার বিষয় (Soham Chakraborty beat a Restaurant Owner)

RELATED Articles