নতুন বছর মানেই নতুন আশা। নতুন বছরে ভালো কিছু হবে, এমন আশা নিয়েই সকলে নতুন বছরকে স্বাগত জানায়। পুরনো কষ্ট-দুঃখ সবকিছুকে ভুলে নতুন জীবনের পথে পা বাড়ানোর উৎসাহ জোগায় নতুন বছর। নতুন বছরে বিশেষ লাভ পেতে চলেছেন কিছু কিছু রাশির জাতক-জাতিকারা।
জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে কর্মফল প্রদানকারী দেবতা বলা হয়ে থাকে। নতুন বছর গোচর করবেন শনিদেব। বর্তমানে শনিদেব কুম্ভ রাশিতে বিরাজমান। তবে ২০২৫ সালে মীন রাশিতে গোচর হবে তাঁর। নতুন বছরের ২৯ মার্চ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গোচর করবেন শনিদেব। আর এর ফলে বিশেষ ৩ রাশির উপর সুদৃষ্টি বজায় থাকবে শনিদেবের।
সেই ৩ রাশি কী কী, জেনে নেওয়া যাক-
বৃশ্চিক রাশি
২০২৫ সালে শনির ধাইয়া থেকে মুক্তি পাবেন এই রাশির জাতক-জাতিকারা। শনির ধাইয়ার কারণে আড়াই বছর ধরে এদের জীবনে যে উথালপাথাল, চঞ্চলতা চলছে, সেই কষ্ট থেকে মুক্তি ঘটবে নতুন বছরে। সুখে ভরে উঠবে এই রাশির জাতক-জাতিকাদের জীবন।
মকর রাশি
আপাতত মকর রাশিতে শনিদেবের সাড়ে সাতি বিরাজমান। নতুন বছরে শনিদেব যখন মীন রাশিতে বিরাজমান হবেন, তখন এই রাশির জাতক-জাতিকাদের সাড়ে সাতি শেষ হবে। এরপরই আটকে থাকা সমস্ত কাজ সম্পন্ন হতে শুরু করবে এদের। অস্থির সময়ে স্থিতি আসা শুরু হবে এই রাশির জাতক-জাতিকাদের জীবনে।
কর্কট রাশি
মীন রাশিতে শনিদেবের গোচর খুবই শুভ হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই রাশিতে আপাতত শনির ধাইয়া চলছে। শনি মীন রাশিতে প্রবেশ করলেই ধাইয়ার প্রভাব কেটে যাবে এই রাশির জাতক-জাতিকাদের উপর থেকে। ২০২৫ সালে খুশিতে ভরে উঠবে এদের জীবন।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার