দেব গুরু বৃহস্পতিকে শক্তিশালী গ্রহ বলা হয়। বর্তমানে বৃষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি। আবার আগামী ১৯ মে এই বৃষ রাশিতে প্রবেশ করবে শুক্র গ্রহ। এই গ্রহকে আবার সম্পদ, মহিমা, প্রেম, সৌন্দর্য এবং বিবাহের কারক বলা হয়ে থাকে। বৃষ রাশিতে বৃহস্পতির সঙ্গে প্রেমের কারক শুক্র সংযোগ স্থাপন করবে।
১২ বছর পর বৃষ রাশিতে বৃহস্পতি ও শুক্রের সংযোগ তৈরি হচ্ছে। এই সংমিশ্রণ সমস্ত রাশিচক্রকে প্রভাবিত করবে। বৃহস্পতি ও শুক্রের এই সংযোগের কারণে এই ৩টি রাশিতে প্রেমের রঙ উজ্জ্বল হতে পারে। কিছু রাশির জীবনে রোম্যান্স যোগ করবে এই সংযোগ।
সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
বৃষ রাশি
বৃষ রাশিতে বৃহস্পতি ও শুক্রের মিলন এই রাশির জাতক-জাতিকাদের জন্য শুভ ফল বয়ে আনবে। এই সময়ে যারা অবিবাহিত ও যাদের দীর্ঘদিন ধরে বিয়ের জন্য চেষ্টা চলছে, তাদের ইচ্ছা পূরণ হবে। এই রাশির জাতক-জাতিকা যারা বিবাহিত, তাদের জীবন ভালো কাটবে। জীবনের প্রতিটি পদক্ষেপে জীবনসঙ্গীর সমর্থন পাবেন এই রাশির জাতক-জাতিকারা।
মেষ রাশি
বৃহস্পতি ও শুক্রের যোগ দারুণ ফলদায়ক হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সংযোগের কারণে এই রাশির জাতক-জাতিকা যাদের প্রেমের জীবন ধীর গতিতে চলছিল, তাদের প্রেম জীবনে গতি ফিরবে। এই সংযোগের ফলে প্রেমের সঙ্গীর কাছাকাছি আসতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।
সিংহ রাশি
বৃহস্পতি ও শুক্রের মিলনের কারণে প্রেম জীবনে লাভের পূর্ণ আশা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময়ে কারও সঙ্গে দেখা হতে পারে এদের। এই মিলন দারুণ চমৎকার হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এদের হৃদয়ের বন্ধন কারোর সঙ্গে সংযুক্ত হতে পারে এই সময়।





