মে মাসে বৃষ রাশিতে চতুর্গ্রহী যোগ তৈরি হতে চলেছে। আসলে, বৃহস্পতি বৃষ রাশিতে গমন করেছে এবং এর পরে সূর্য বৃষ রাশিতে যাবে এবং ১৯ মে শুক্র বৃষ রাশিতে পৌঁছোবে। মাসের শেষে বুধও বৃষ রাশিতে গমন করবে।
এই মাসে চতুর্গ্রহী যোগের পাশাপাশি বৃহস্পতি ও শুক্রের মিলনে গজলক্ষ্মী রাজযোগ তৈরি হবে। এ ছাড়া সূর্য ও বুধের মিলনের কারণে বুধাদিত্য রাজযোগ এবং শুক্র ও সূর্যের সংযোগের কারণে শুক্রাদিত্য যোগও কার্যকর হবে। এর জেরে বেশ লাভবান হবে ৩ রাশির জাতক-জাতিকারা।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
কন্যা রাশি
এই গমন এই রাশির জাতক-জাতিকাদের ক্যারিয়ারের দিক থেকে খুব ভালো হবে। এই রাশির শিক্ষার্থীরা শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য পাবে। একই সময়ে, যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, এই সময়ের মধ্যে তাদের ইচ্ছা পূরণ হতে পারে। এই সময় যারা সন্তান ধারণ করতে ইচ্ছুক তাদের সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃষ রাশি
চতুর্গ্রহী যোগ খুবই ফলদায়ক হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময়টি অর্থ, ব্যবসা, সম্পত্তি এবং পারিবারিক বিষয়ে সুবিধা বয়ে আনবে এদের জীবনে। এই সময়ের মধ্যে যে কোনও সম্পত্তি ইত্যাদি কিনতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। কোন বড় বিনিয়োগ করা খুব ফলপ্রসূ হবে এদের জন্য। কেরিয়ারের দিকে যে পদক্ষেপই নিন না কেন, তা সাফল্য এনে দেবে এই রাশির জাতক-জাতিকাদের।
বৃশ্চিক রাশি
এই গমন পারিবারিক দৃষ্টিকোণ থেকে খুব ভাল হবে এই রাশির জাতক-জাতিকাদের। প্রতিটি বিষয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন এবং আর্থিক সুবিধা পাবেন এরা। এই সময় পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী হতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। এছাড়াও, বিবাহিত ব্যক্তিরা এই সময়ের মধ্যে তাদের শ্বশুরবাড়ি থেকে আর্থিক সুবিধা পেতে পারেন।





