বৃশ্চিক রাশিতে পাড়ি দিচ্ছে সূর্য। আগামীকাল অর্থাৎ ১৭ নভেম্বর থেকে আগামী এক মাস বৃশ্চিক রাশিতে অবস্থান করবে সূর্য। ইতিমধ্যেই বৃশ্চিক রাশিতে বিরাজ করছে বুধ। এমন পরিস্থিতিতে সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে তৈরি হবে বুধাদিত্য যোগ। এর জেরে ৩টি রাশির জাতক-জাতিকারা সবচেয়ে বেশি সুবিধা পেতে চলেছেন।
সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
মিথুন রাশি
সূর্যের এই স্থানান্তর ষষ্ঠ ঘরে হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় এই রাশির ছাত্রদের জন্য খুব উপকারী প্রমাণিত হবে। এই সময়ের মধ্যে শিক্ষার্থীরা পরীক্ষায় ভালো করবে। এছাড়াও ফলাফল এই রাশির জাতক-জাতিকাদের পক্ষে হবে। এই সময়ে নিজের শত্রুদের উপর কর্তৃত্ব করবেন এই রাশির জাতক-জাতিকারা।
ধনু রাশি
কর্মসংস্থানের দিক থেকে এই রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যর ট্রানজিট খুব অনুকূল প্রমাণিত হতে চলেছে। এই সময়ে এই রাশির জাতক-জাতিকাদের বিদেশ ভ্রমণের সম্ভাবনা থাকবে। নিজের জীবনযাত্রায় অনেক পরিবর্তন দেখতে পাবেন। এই রাশির জাতক-জাতিকারা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময়টি খুব ভালো যাবে।
সিংহ রাশি
এই রাশির জাতক-জাতিকাদের জন্য সূর্যের এই যাত্রা এই রাশির চতুর্থ ঘরে ঘটবে। এই রাশির জাতক-জাতিকারা যদি এই সময়ের মধ্যে কোনও সম্পত্তি কেনার কথা ভেবে থাকেন, তাহলে সাফল্য মিলবে। এই সময়ের মধ্যে বৈষয়িক সুখ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। মনও খুশি থাকবে। আর্থিক সুবিধাও পাবেন। পারিবারিক পরিবেশও খুব অনুকূল হতে চলেছে। কাজ সম্পর্কে এই রাশির জাতক-জাতিকারা যা পরিকল্পনা করছেন, তাতে বেশ সাফল্য মিলবে।





