রাশি পরিবর্তন করেছে গ্রহের রাজা সূর্য। গতকাল, মঙ্গলবার সকাল ১১ টা ২৯ মিনিটে চন্দ্রের রাশি কর্কট রাশিতে প্রবেশ করেছে সূর্য। এই রাশিতে ১৬ জুলাই থেকে ১৬ অগস্ট পর্যন্ত অবস্থান করবেন সূর্যদেব।
সূর্যের এই রাশির পরিবর্তনের ফলে ৩ রাশির মানুষের ভাগ্য সোনার মতো উজ্জ্বল হতে পারে। সূর্যদেবের বিশেষ আশীর্বাদ বর্ষিত হবে তাদের উপর।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
বৃশ্চিক রাশি
সূর্য এই রাশি পরিবর্তনের কারণে অনেক ক্ষেত্রে সাফল্য পাবেন এই রাশির জাতক-জাতিকারা। ভাগ্য শক্তিশালী হবে এদের। অনেক গুনে সাহস বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের। যারা ব্যবসা করছেন, তারা এই সময় বড় কিছু পেতে পারেন। এই রাশির জাতক-জাতিকারা যদি কোনও পরিকল্পনা করে থাকেন, তাহলে প্রকাশ করবেন না। গোপনে কোন কাজ করলে, তা এই সময় সফল হবে।
মীন রাশি
সূর্যের গমন দারুণ উন্নতির দ্বার খুলে দেবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। অবস্থান ও সুনাম বৃদ্ধি পাবে এদের। হঠাৎ আর্থিক লাভ হবে বা দীর্ঘদিন আটকে থাকা অর্থ উদ্ধার হবে এই রাশির জাতক-জাতিকাদের। এর ফলে বেশ খুশি হবেন এরা। ব্যাঙ্ক ব্যালেন্সও বাড়বে এই রাশির জাতক-জাতিকাদের। চাকরিজীবী ও ব্যবসায়ীদের আয় বাড়তে পারে।
কন্যা রাশি
সূর্য দেবতার কৃপায় এই সময় আর্থিক সুবিধা পাবেন এই রাশির জাতক-জাতিকারা। হঠাৎ আর্থিক লাভ ও আয় বৃদ্ধির কারণে বাড়বে ব্যাঙ্ক ব্যালেন্স। কর্মজীবনে অগ্রগতি পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এদের সিদ্ধান্তের প্রশংসা করা হবে। এই সময়ে যদি এই রাশির জাতক-জাতিকারা কোনও নতুন কাজ শুরু করতে পারেন তাহলে বড় লাভ পাবেন।





