বিপরীত রাজযোগ তৈরি করছে শনি, দীপাবলির আগেই ফুলেফেঁপে উঠবে এই ৩ রাশির ধনসম্পদ, মিলবে অনেক নতুন সুযোগও

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময়ে রাশি পরিবর্তন করে। শনি সবথেকে ধীরে আড়াই বছরে গোচর করে। অন্যান্য গ্রহের তুলনায় শনি বেশি সময়ের জন্য বক্রি থাকে। বর্তমানে শনি তাঁর নিজস্ব রাশি মকরে বক্রি রয়েছে। আগামি ২৩শে অক্টোবর শনি মার্গী হতে চলেছে। শনির এই গতিবিধির পরিবর্তনের ফলে অনেক রাশির উপরই এর প্রভাব পড়বে। মূলত ৩ রাশির এর জেরে বিশেষ উপকৃত হবে।

সেই ৩ রাশি কী কী, আসুন জেনে নিই-

ধনু রাশিঃ মার্গী শনি ধনু রাশির জাতকদের কর্মজীবন এবং ব্যবসায় সাফল্য দেবেন। দীর্ঘদিনের কাঙ্খিত সাফল্যের মুখ দেখতে পাবেন। অর্থ লাভ হবে। কথার ভিত্তিতে কাজে সাফল্য আসবে। ব্যবসায় লাভ হবে। অর্থনৈতিক অবস্থার বড়সড় ইতিবাচক পরিবর্তন আসবে। বিপরিত রাজযোগ বস্তুগত সুখ আনবে।

মেষ রাশিঃ মার্গী হয়ে বিপরীত রাজযোগ তৈরি করবে শনি। ফলে মেষ রাশির জাতক-জাতিকারা প্রচুর উপকার পাবেন। চাকরি এবং ব্যবসায় মিলবে সুবিধা। লাভের অঙ্ক বাড়বে। শেয়ারবাজার, লটারিতে লাভ হতে পারে। চাকরিপ্রার্থীরা নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন অনেকেই।

মীন রাশিঃ শনির এই বিপরীত রাজযোগ মীন রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত শুভ বলে প্রমাণিত হতে পারে। এতে মীন রাশির জাতক-জাতিকাদের আয় বাড়বে। অর্থিক লাভ হবে। বিকল্প আয়ের রাস্তা তৈরি হবে। ব্যবসায়িক দিক থেকে সম্পর্ক উন্নত হবে। নতুন চুক্তি চূড়ান্ত হবে। যাঁরা স্টক মার্কেটের সঙ্গে যুক্ত তাঁদের আর্থিক উপার্জন বাড়তে পারে।

RELATED Articles