দুর্গাপুজোতে কুমারী পুজোর রীতি রয়েছে। শাস্ত্র অনুযায়ী, ১৬ বছরের নিচে অবিবাহিতা ও অরজঃস্বলা কুমারীর পুজো করা হয়ে থাকে আমাদের দেশে। দুর্গাপুজোর অষ্টমীর দিন হয় কুমারী পুজো। অনেক জায়গায় আবার নবমীর দিনও এই কুমারী পুজো হয়ে থাকে। এবার এই কুমারী পুজোতে এমন একটি ভিডিও ভাইরাল হল যা সকল নেটবাসীর মন কেড়েছে।
এই ভিডিওতে দেখা যাচ্ছে যে কুমারী পুজোর সাজেই এক ছোট্ট মেয়ে বসে রয়েছে ঠাকুরের সামনে। তার সামনে একটি পাত্রে রাখা রয়েছে মিষ্টি ও দই। ছোট্ট খুদে সেই দইয়ের পাত্র থেকে চামচে করে দই তুলে খাচ্ছে ও খেতে খেতে পরম তৃপ্তিতে মাথা নাড়াচ্ছে। এই ভিডিও মন কেড়েছে নেটিজেনদের। সকলে অসংখ্য ভালোবাসা জানিয়েছে ওই খুদেকে।
পুজোর সময় নানান জায়গায় প্রতিমা থেকে শুরু করে পুজো মণ্ডপের নানান ছবি ভাইরাল হয়েছে। এমন সময় ছোট্ট খুদের এভাবে দই খাওয়ার ছবি যেন নেটপাড়ায় ঝড় তুলেছে। এই ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গেই তুমুল ভাইরাল হয়েছে। অসংখ্য মানুষ এই ভিডিওতে লাইক ও কমেন্ট করেছেন।
কোনও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই ভিডিও দেখে লিখেছেন, “এমন কুমারী পূজার দৃশ্য কখনো ভুলবো না। যেন স্বয়ং মহামায়া”। অন্য এক ব্যবহারকারী লিখেছেন, “দেখে মনে হচ্ছে স্বয়ং মা দুর্গা এসে খাচ্ছেন”। এছাড়াও খুদে এই বালিকার ভিডিওতে ‘কিউট’, ‘অসাধারণ’, এমন নানান কমেন্ট দেখা গিয়েছে।





