আগামীকাল থেকেই শুরু হচ্ছে বছরের শেষ মাস। কথায় বলে, যার শেষ ভালো, তার নাকি সব ভালো। সেই কারণেই বছরের শেষটা যাতে মধুরেণ সমাপয়েত হয়, সেই আশাতেই থাকেন সকলে।
তবে জ্যোতিষশাস্ত্রবিদদের মতে, এই ডিসেম্বর মাসে গকয়েকটি রাশির জাতকদের বেশ সতর্ক থাকতে হবে। এই সময় তাদের বদমান হওয়ার আশঙ্কা রয়েছে। পড়তে হতে পারে আর্থিক ক্ষতির মুখেও।
সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-
মিথুন রাশি
ডিসেম্বরে বেশ সতর্ক থাকতে হবে এই রাশির জাতক জাতিকাদের। এই মাসে চাকরি ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন এরা। বুদ্ধি করে অর্থ ব্যয় করুন এই মাসে। পরিবারের কারোর সঙ্গে অহেতুক ঝামেলায় জড়াবেন না, তাতে সমস্যা বাড়তে পারে। স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকতে হবে এই রাশির জাতক জাতিকাদের।
ধনু রাশি
এই মাসে বেশ সতর্ক থাকতে হবে এই রাশির জাতক জাতিকাদের। লোকে সমালোচনা করতে পারে এই রাশির জাতক জাতিকাদের নিয়ে। তাতে সমাজে তাদের নাম কলঙ্কিত হতে পারে। মাথা উঁচু করে বাঁচুন। ব্যবসায় সাবধানে বিনিয়োগ করতে হবে এই রাশির জাতক জাতিকাদের।
কন্যা রাশি
এই ডিসেম্বর মাস সমস্যা তৈরি করতে পারে এই রাশির জাতক জাতিকাদের জীবনে। পারিবারিক অসুবিধার জন্য মানসিক চাপে থাকতে পারেন এরা। অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকুন এই রাশির জাতক জাতিকারা। এই কঠিন সময়, ধৈর্য এবং সংযম বজায় রাকিহতে হবে এদের।।
কর্কট রাশি
ডিসেম্বর মাসে সতর্ক থাকতেই হবে এই রাশির জাতক জাতিকাদের। এই মাস নানা চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে এদের জন্য। এই সময় বেশ আর্থিক সমস্যায় পড়তে হতে পারে এই রাশির জাতক জাতিকাদের। কারও কাছ থেকে ঋণ নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে। তবে বদনাম করতে পারে, এমন কারোর দ্বারস্থ হওয়ার দরকার নেই।






