মহালয়ার পরই শনির প্রবেশ শতভিষা নক্ষত্রে, সুদিন ফিরছে ৩ রাশির, দেবীপক্ষেই হবে দারুণ অর্থলাভ

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সমস্ত গ্রহই একটা নির্দিষ্ট সময় অন্তর নিজের স্থান পরিবর্তন করে। শনিকে বলা হয় কর্মফলের দেবতা। ব্যক্তির কর্মের উপর নির্ভর কের ফল প্রদান করেন শনিদেব। ফলে শনির আশীর্বাদে যেমন কোনও ব্যক্তি রাজার হালে থাকতে পারেন, তেমনই আবার শনির কুদৃষ্টির কারণে কেউ কেউ ফকিরও হয়ে যেতে পারেন।

আগামী ২রা অক্টোবর মহালয়া। এদিনই আবার রয়েছে সূর্যগ্রহণ। তার পর দিনই রাহুর নক্ষত্র শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে শনি। এর ফলে তৈরি হবে এক বিরল যোগ। আর এর জেরে লাভের মুখ দেখতে চলেছেন একাধিক রাশি জাতক-জাতিকা। অর্থাৎ দেবীপক্ষ শুরু হতেই অর্থনৈতিক থেকে সামাজিক অবস্থান বদলে যাবে কিছু কিছু জাতক-জাতিকাদের।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

মেষ রাশি

মহালয়ার পর তৈরি হওয়ার বিরল যোগ মেষ রাশির অর্থনৈতিক দিকটি মজবুত করবে। ব্যবসা, বিনিয়োগ সব দিক থেকেই লাভবান হওয়া সম্ভাবনা রয়েছে। আটকে থাকা টাকা উদ্ধার করা হবে।

সিংহ রাশি

এই সময়টা সিংহ রাশির জাতক-জাতিকাদের সব দিক থেকেই ভালো যাবে। দাম্পত্য জীবনে সম্পর্কের উন্নতি হবে। সামাজিক ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে। আর্থিক অবস্থারও উন্নতি হবে। সঙ্গে টাকা সঞ্চয় করতে পারবেন। আয়ের নতুন রাস্তা খুলবে।

মকর রাশি

মহালয়ার পর হঠাৎ ধনলাভ হতে পারে। আটকে থাকা টাকা হাতে আসবে বলে মনে করা হচ্ছে। অনেক দিনের ইচ্ছা এই সময়ে পূরণ হবে। সামগ্রিকভাবে শুভ সময় যাবে বলে মনে হচ্ছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles