৫০০ বছর পর কালীপুজোয় অতি বিরল যোগ, মা লক্ষ্মীর কৃপায় অর্থ বর্ষণ হবে ৩ রাশির উপর, পকেট ফুলেফেঁপে উঠবে

চলছে দুর্গাপুজো। আর কিছুদিন পরই কালীপুজো। এই উৎসবকে আলোর উৎসবও বলা হয়। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর ১২ নভেম্বর পালিত হবে দীপাবলি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, প্রায় ৫০০ বছর পর  দীপাবলিতে চারটি রাজযোগ তৈরি হবে।

জানা গিয়েছে, এদিন শনিদেব যশ রাজ যোগ তৈরি করতে চলেছেন। এছাড়া মঙ্গল ও সূর্যের মিলনের ফলেও তৈরি হবে রাজযোগ। স্বরশি কুম্ভে শনিদেব শশ রাজযোগও তৈরি করবেন। আবার দীপাবলির দিনই তৈরি হচ্ছে আয়ুষ্মান যোগও। বিরল ও শুভ রাজযোগ গঠিত হওয়ায় দীপাবলির দিনটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। শনি, মঙ্গল ওসূর্যদেবের রাশি বদলের কারণে বহু রাশির ভাগ্য বদলে যেতে পারে। দেবী লক্ষ্মীর কৃপায় বিশেষ আশীর্বাদ পাবেন কিছু কিছু রাশি।

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-  

মকর রাশি

চারটি বিরল ও রাজ যোগের কারণে এই রাশির জাতক-জাতিকারা এই সময় সুখবর পেতে পারেন।  অপ্রত্যাশিত অর্থ লাভ হতে পারে। পেশা ও ব্যবসায় উন্নতি হতে পারে। জীবনসঙ্গীর সঙ্গে  সম্পর্ক শক্তিশালী হবে এই রাশির জাতক-জাতিকাদের।

মিথুন রাশি

এই রাজযোগের ফলে অনেক শুভ ফল পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। ব্যবসায় আয় বাড়তে পারে। এই সময় সাফল্যের শীর্ষে থাকবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময়ে এরা যে কোনও শুভ বা ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিলে বেশ ভালো লাভবান হবেন। এই সময় চাকরিতে পদোন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের। দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের উপর।

মেষ রাশি

এই সময় এই রাশির জাতক-জাতিকাদের অনেক ধরনের পরিবর্তন দেখা দেবে। তরতরিয়ে আয় বৃদ্ধি হবে। ভাগ্যের পরিবর্তন হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। আটকে থাকা কাজ শেষ হতে পারে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles