বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, গ্রহগুলির গোচরের কারণে সময়ে সময়ে শুভ ও অশুভ যোগ গঠিত হয়। ২০২৩ সালের জানুয়ারিতে গ্রহের গোচরের কারণে কয়েকটি খুব শুভ রাজযোগ তৈরি হচ্ছে। জানুয়ারিতে সূর্য, শনি, শুক্র ও বুধ গোচর করেছে। কুম্ভ রাশিতে শনি ও শুক্র যুতি হয়েছে। ২০ বছর পর এমন হয়েছে যে শুভ গ্রহের অবস্থানের কারণে একই সময়ে ৪টি রাজযোগ তৈরি হচ্ছে। সাতকীর্তি, হর্ষ, ভারতী এবং জ্যৈষ্ঠ যোগ একত্রে গঠন হওয়া খুবই উপকারী। এই রাজযোগ ৩টি রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই শুভ হতে চলেছে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
তুলা রাশি
শীঘ্রই এই রাশির ভালো দিন শুরু হতে চলেছে। সম্প্রতি শনির আড়াই থেকে মুক্তি পেয়েছেন তুলা রাশির জাতক-জাতিকা। তার ওপর এই চারটি রাজযোগ তুলা রাশির জাতক-জাতিকাদের ব্যবসায় লাভ প্রদান করছে। আপনাদের সমস্ত পরিশ্রমের ফলে লাভান্বিত হবেন এই রাশির জাতকরা। পরিশ্রমের ফলে প্রচুর অর্থ উপার্জন করতে পারেন। এই সময়কালে চাকরি ও ব্যবসার জন্য যা চেষ্টা করবেন, তাতেই সাফল্য লাভ করবেন এই রাশির জাতক-জাতিকারা। স্বাস্থ্যোন্নতির সম্ভাবনা রয়েছে। এ সময় ব্যক্তিগত জীবন ও কর্মক্ষেত্রের সঙ্গে জড়িত কোনও সুসংবাদ পেতে পারেন।
বৃষ রাশি
আপনাদের জন্যও এই রাজযোগ অনুকূল প্রমাণিত হবে। এ সময় আকস্মিক লাভ হতে পারে বৃষ রাশির জাতক-জাতিকাদের। আবার যে রাশির জাতক-জাতিকারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন, তাঁরা চাকরি পেতে পারেন। এপ্রিল মাসে পুরনো লগ্নি ফলেও লাভান্বিত হবেন এঁরা। যে কোনও কাজে ভাগ্যের সঙ্গ পাবেন। শুধু তাই নয়, সমাজে এই রাশির মান-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। এমনকি যশ বাড়বে। কর্মক্ষেত্রে পছন্দমতো পরিণাম লাভ করবেন বৃষ জাতক-জাতিকারা। অন্য দিকে এই রাশির অবিবাহিত জাতকরা বিয়ের প্রস্তাব পেতে পারেন।
ধনু রাশি
সৎকীর্তি, হর্ষ, ভারতী ও বরিষ্ঠ রাজযোগ তৈরি হওয়ায় ধনু রাশির জাতক-জাতিকাদের ভালো দিন শুরু হবে। শনির কুম্ভে গোচর করায় ধনু রাশির জাতক-জাতিকারা সাড়েসাতি থেকে মুক্তি পেয়েছে। আবার এই চারটি শুভ যোগের প্রভাবে জীবনে প্রচুর সাফল্য লাভ করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। পুরনো লগ্নির ফলে লাভ হবে। পাশাপাশি এ সময় কোনও বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন আপনারা, এমনকি সম্পত্তি ক্রয়ের সম্ভাবনাও রয়েছে। এ সময় ধনু রাশির জাতক-জাতিকাদের জীবনে সুখ ও বিলাসিতা বৃদ্ধি পাবে।





“রাজনীতিতে তারকার খ্যাতি নয়, আদর্শ থাকা জরুরি!” “প্রত্যেককে নিরাপত্তা দেবে এমন একজনই হোক মুখ্যমন্ত্রী!” রাজনীতিতে তারকাদের ভূমিকা ও নির্বাচনে আদর্শহীন প্রার্থীদের নিয়ে অকপট লগ্নজিতা চক্রবর্তী!