চৈত্র নবরাত্রির শুরু, মায়ের আশীর্বাদে ভাগ্য খুলবে ৪ রাশির, বাড়বে রোজগার, সংসারে আসবে সুখ

গতকাল অর্থাৎ ৯ এপ্রিল, মঙ্গলবার থেকে শুরু হয়েছে চৈত্র নবরাত্রি। চারটি রাশির জন্য এই চৈত্র নবরাত্রি খুবই শুভ হতে চলেছে। চারটি রাশি শুভ ফল পাবে। পারস্পরিক সম্পর্কেরও অনেক উন্নতি হবে এদের।

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-

বৃশ্চিক রাশি

নবরাত্রির প্রথম দিনটি খুবই চমৎকার হবে এই রাশির জাতক-জাতিকার জন্য। ঋণ থেকে মুক্তি পাবেন এরা। ব্যবসায় নতুন কিছু করবেন এই রাশির জাতক-জাতিকারা। কর্মক্ষেত্রে সিনিয়রদের সহায়তা মিলবে, ফলে কাজ ভালোভাবে সম্পন্ন হবে। সামাজিক পর্যায়ে ভালো কাজ করবেন এই রাশির জাতক-জাতিকারা। 

মেষ রাশি

এই সময়টা খুব ভালো কাটবে এই রাশির জাতক-জাতিকাদের। নবরাত্রি শুভ ফল বয়ে আনবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। আয় বাড়বে এদের। কর্মক্ষেত্রে অন্যদের ছাড়িয়ে যাবেন এরা। আর্থিক দিক থেকে ভালো সময় কাটবে এই রাশির জাতক-জাতিকাদের। পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এরা এই সময়।

কুম্ভ রাশি

নবরাত্রির সময় দারুণ সুযোগ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। কর্মক্ষেত্রে কোনও ভালো খবর পেতে পারেন এরা। প্রেম জীবনের জন্য এটি ভালো সময়। পরিবারের সবাই এদের দ্ধান্তে রাজি হবে। কর্মজীবনে যদি কিছু পরিকল্পনা করা হয়, তাহলে সেই পরিকল্পনা কাজ করতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।

ধনু রাশি

এই সময় ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সফল হবেন এই রাশির জাতক-জাতিকারা। নবরাত্রির সময় খুব ভালো কাটবে এদের। পরিবারের সঙ্গে বেশির ভাগ সময়টাই কাটাবেন এই রাশির জাতক-জাতিকারা। প্রেমিক সঙ্গীর সঙ্গে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles