খুব শীঘ্রই শুক্রের রাশিতে জুটি বাঁধতে চলেছে মঙ্গল ও কেতু। বর্তমানে কেতু তুলা রাশিতে রয়েছে। আগামী ৩ অক্টোবর এই রাশিতে প্রবেশ করবে মঙ্গল। এর জেরে ৩ অক্টোবর থেকে তুলা রাশিতে যুতি তৈরি হবে মঙ্গল ও কেতুর। এই যুতির প্রভাব থাকবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। এরপর কেতু রাশি পরিবর্তন করার ফলে এই সংযোগের প্রভাব দূর হবে। জ্যোতিষ গণনা অনুযায়ী মঙ্গল ও কেতুর যুতির ফলে তিন রাশির জাতক-জাতিকাদের ভাগ্যোন্নতি হতে চলেছে।
সেই তিন রাশি কী কী, জেনে নেওয়া যাক-
সিংহ রাশি
শাস্ত্র মতে মঙ্গল ও কেতুর যুতি সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য খুব লাভবান হবে। সিংহ রাশির জাতক-জাতিকাদের সাহস ও পরাক্রম বৃদ্ধি পাবে। যারা বিদেশের সঙ্গে যুক্ত ব্যবসা করেন, এই সময় বেশ ভালো লাভ করতে পারবেন তারা। কথাবার্তার ধরণ উন্নত হবে। সকলের সঙ্গে সম্পর্ক আগের চেয়েও বেশি মজবুত হবে।
কন্যা রাশি
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মঙ্গল ও কেতুর সংযোগ কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য লাভপ্রদ প্রমাণিত হবে। এই রাশির ধন স্থানে এই সংযোগ গড়ে উঠছে। এ সময়ে কন্যা রাশির জাতক-জাতিকারা আকস্মিক অর্থ লাভ করতে পারেন। আর্থিক বিষয়েও লাভ হবে। পারিবারিক বিষয়ে কোনও অবসাদ চললে তা দূর হবে এই সময়। কোথাও কোনও আটকে থাকা টাকাও এই সময় ফিরে পেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। ৩০ অক্টোবরের মধ্যে অর্থ কন্যা রাশির জাতক-জাতিকারা যদি লগ্নি করেন, তাহলে তা অত্যন্ত লাভজনক হবে।
মকর রাশি
মঙ্গল ও কেতুর সংযোগ এই রাশির জাতক-জাতিকাদের জন্য লাভজনক প্রমাণিত হবে। এই রাশি থেকে কর্মস্থানে হবে এই যুতি। রোজগারের উৎস বাড়বে। মকর রাশির চাকরিজীবী জাতক-জাতিকারা চাকরি পরিবর্তনের কথা চিন্তাভাবনা করে থাকলে এই সময়টি খুব ভালো। বাবার সঙ্গে সম্পর্ক মজবুত হবে। পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক উন্নত হবে এই রাশির জাতক-জাতিকাদের।





