কালীপুজোর আগেই শুক্রের গোচরের জেরে ভাগ্য খুলবে একাধিক রাশির, পকেট ফুলেফেঁপে উঠবে টাকাকড়িতে

বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে শুক্রের বিশেষ অবস্থান রয়েছে। আর এই গ্রহের গোচরের ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ যেমন পান, তেমনই আবার বহু রাশির জাতক জাতিকারা লড়াইয়ের মধ্যেও পড়েন।

বৃষ আর তুলা রাশির স্বামী গ্রহ হলেন শুক্র। আর এই শুক্র আগামি ৩ নভেম্বর তুলা রাশিতে প্রবেশ করতে চলেছেন। তারফলে একাধিক রাশিতে তার প্রভাব পড়তে চলেছে। ১২ নভেম্বর কালীপুজোর আগে ৩ নভেম্বর রয়েছে এই গোচর। শুক্রের এই গোচর কালীপুজো পর্যন্ত অনেক রাশিকে লাভ এনে দিতে চলেছে।

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-

বৃষ রাশি

বাড়বে মান সম্মান। সঙ্গে বড়বে আয়। মায়ের স্বাস্থ্য নিয়ে ভাবনা থাকবে। খাওয়া দাওয়া হইহই করে দিন কাটবে। কোনও লেখার কাজ নিয়ে বাড়বে ব্যস্ততা। পুরনো বন্ধুর সঙ্গে সম্পর্ক স্থাপন হবে। 

মেষ রাশি

ব্যবসায় আসবে সমৃদ্ধি। আয়ের রাস্তা বাড়বে। বিভিন্ন উৎস থেকে আসবে আয়। ধনলাভের যোগ দেখা যাবে। চাকরিতে হবে পদোন্নতি। আর্থিক দিক থেকে হবেন ভাগ্যশালী। জীবনে ইতিবাচক বদল আসবে।

মিথুন রাশি

ব্যবসা আর কর্মস্থলে দারুন লাভ পাবেন। আপনার কথাতেই অনেকে মুগ্ধ হবেন। জীবন সঙ্গীর স্বাস্থ্য আপনাকে ভাবাবে। ব্যবসায় আসবে গতি। আয় সন্তোষজনকভাবে বাড়বে। 

কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ভালো প্রমাণিত হতে পারে এই গোচর। জীবন খুশিতে ভরে উঠবে। জমবে রোম্যান্স। বিদেশে পাড়ি দিতে পারবেন। আটকে থাকা টাকা ফেরত আসবে। পারিবারিক জীবনে আসবে সুখ শান্তি।  

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর