হনুমান জয়ন্তীতে বিশেষ শুভ যোগ, বজরংবলীর আশীর্বাদে ভাগ্য খুলবে ৪ রাশির, আর্থিক অবস্থা হবে মজবুত, দাম্পত্য জীবন কাটবে সুখে

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আগামী ২৩ এপ্রিল রয়েছে হনুমান জয়ন্তী। সেই দিন আবার মঙ্গলবার। আর মঙ্গলবারের দিন যদি হনুমান জয়ন্তী পড়ে, তাহলে তার মাহাত্ম্যই যে আলাদা, তা বলাই বাহুল্য কারণ মঙ্গলবারের দিনটা বজরংবলীর দিন হিসেবের গণিত হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আবার এই দিনেই মঙ্গল গ্রহ প্রবেশ করছে মীন রাশিতে। 

আগামী ২৩ এপ্রিল মীন রাশিতে প্রবেশ করছে মঙ্গল গ্রহ। এই সময়ের পর থেকে সুখের সময় শুরু হতে চলেছে। মঙ্গল গ্রহের স্বামীত্ব রয়েছে মেষ আর বৃশ্চিক রাশিতে। এরফলে একাধিক রাশিতে সুসময় আসতে চলেছে। 

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

বৃষ রাশি

আত্মবিশ্বাসের জেরে দারুণ সময় কাটবে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের। সব কাজে ভাই বোনের সমর্থন পাবেন এরা। কোনও ছোট দূরত্বের যাত্রায় যেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা। বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে এদের। কোনও ধার্মিক গতিবিধিতে লাভ পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

মেষ রাশি

এই রাশির পড়ুয়াদের জন্য এই গোচর খুবই শুভ। এই সময় মা বাবার আশীর্বাদে সুখবর পাবেন এই রাশির জাতক-জাতিকারা। আর্থিক পরিস্থিতি ভালো হবে এই সময়। দাম্পত্য প্রেম থাকবে তুঙ্গে এই সময় এই রাশির জাতক-জাতিকাদের। পেশাগত জীবনে যে পরিশ্রম করেছেন, সেই ফল পাবেন এবার এই রাশির জাতক-জাতিকারা।

সিংহ রাশি

হনুমান জয়ন্তীতে মঙ্গলের এই গোচরের ফলে কেরিয়ারের দিক থেকে শুভ যোগে বিপুল লাভ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। ব্যবসায়ীরা লাভ হবে এদের। এই সময় সরকারী আধিকারিকরা দারুণ লাভ করবেন। নিজের দুর্বল দিককে সঠিক করার এটাই শুভ সময় এই রাশির জাতক-জাতিকাদের জন্য।

মিথুন রাশি

এই রাশির জাতক-জাতিকাদের জন্য এই গোচর খুবই লাভদায়ক হবে। পেশাগত জীবনে খুবই লাভদায়ক হবে এই গোচর এই রাশির জাতক-জাতিকাদের জন্য। এই সময় সবদিক থেকে পরিবারের সদস্যদের সঙ্গ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। পড়ুয়ারা বেশ লাভ পাবেন এই সময়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles