Insects in food of poll workers: মিড ডে মিলের খাবার পোকা, মরা সাপ, টিকটিকি পড়ে রয়েছে, এমন ঘটনার কথা এখন আকছার শোনা যায়। রাজ্যের নানান স্কুলেই মিলেছে মিড ডে মিলের চালে কিলবিল করছে পোকা। কিন্তু ভোটের কাজ করতে আসা কর্মীদের খাবারেও এমন হবে? ভোটকর্মীদের মেয়াদ উত্তীর্ণ খাবার দেওয়ার অভিযোগ উঠল প্রশাসনের বিরুদ্ধে। খাবারের মধ্যে কিলবিল করছে পোকা (Insects in food of poll workers), এমনটা দেখেই ক্ষোভে ফেটে পড়লেন ভোটকর্মীরা।
কোথায় ঘটেছে এমন ঘটনা (Insects in food of poll workers)?
ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়ে। আগামী ২৫ মে ভোট রয়েছে বাঁকুড়ায়। এর আগে ওই জেলার নানান শহরে চলছে ভোটকর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ। তেমনই বাঁকুড়ার খাতড়া কংসাবতী শিশু বিদ্যালয়ে এদিন প্রশিক্ষণ নিচ্ছিলেন প্রায় ৮০০ জন ভোটকর্মী। দুপুরের দিকে ওই ভোটকর্মীদের টিফিনের জন্য খাবারের প্যাকেট দেওয়া হয় (Insects in food of poll workers)। টিফিন হাতে পেয়ে খেতেও শুরু করে দেন অনেকেই।
এরপরই এক ঘটনা নজরে আসে তাদের। দেখা যায় প্যাকেটে থাকা প্যাটিসের মধ্যে পোকা কিলবিল করছে (Insects in food of poll workers)। ওই প্যাকেটে থাকা খাবারের এক অংশ আবার মেয়াদ উত্তীর্ণ। এই খাবার খেয়ে অসুস্থ বোধ করতে থাকেন অনেক ভোটকর্মী। এই বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে এফেত পড়েন প্রশিক্ষণ নিতে যাওয়া ভোটকর্মীরা।
এই ঘটনার (Insects in food of poll workers) কথা শুনে ঘটনাস্থলে যান খাতড়ার মহকুমা শাসক ও জেলা শাসক আধিকারিকরা। তারা ভোটকর্মীদের জন্য বিকল্প খাবারের ব্যবস্থা করেন। ঘটনাস্থলে উপস্থিত অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অরিন্দম বিশ্বাস ভোটকর্মীদের বুঝিয়ে শান্ত করেন। তিনি বলেন, “বিষয়টি দূর্ভাগ্যজনক। আমরা ক্ষমাপ্রার্থী। খাবার সরবরাহকারী সংস্থার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে”।
তবে ভোটকর্মীদের দাবী, যে সংস্থাকে খাবারের জন্য বরাত দেওয়া হয়েছিল, তাদের থেকে এক শ্রেণীর আধিকারিক ও রাজনৈতিক নেতাদের একাংশ কাটমানি নিয়েছেন। সেই কারণেই এমন নিম্নমানের খাবার দেওয়া হয়েছে (Insects in food of poll workers)। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবী তুলেছেন ভোটকর্মীরা।





