১২ বছর পর বৃষ রাশিতে গমন বৃহস্পতিবার, সমস্ত ইচ্ছা পূরণ হবে ৩ রাশির, বৃদ্ধি পাবে আর্থিক লাভ, নতুন আয়ের উৎস খুলবে

জ্যোতিষশাস্ত্রে, বৃহস্পতিকে একটি শুভ গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। বৃহস্পতিকে ভাগ্য, সম্পদ, বিবাহ এবং ধর্মের জন্য দায়ী গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। বৃহস্পতি একটি রাশিতে প্রায় ১২ মাস থাকে। ফলে ফের একটি রাশিচক্রে ফিরে আসতে প্রায় ১২ বছর সময় লাগে বৃহস্পতির। বৃহস্পতির এই রাশি পরিবর্তন, সমস্ত রাশিচক্রকেই  প্রভাবিত করে।

বর্তমানে বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে। আগামী ১ মে বৃহস্পতি প্রবেশ করতে চলেছে বৃষ রাশিতে। ১২ বছর পর ফের বৃষ রাশিতে ফিরে আসছে বৃহস্পতি। বৃহস্পতি বৃষ রাশিতে গমনের কারণে একাধিক রাশির জাতক-জাতিকার উপর শুভ প্রভাব পড়বে।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

বৃষ রাশি

বৃহস্পতির গমনের কারণে ইতিবাচক প্রভাব দেখা যাবে এই রাশির জাতক-জাতিকাদের উপর। বৃষ রাশিতে বৃহস্পতির গমনের ফলে হঠাৎ লাভের সুযোগ বৃদ্ধি পাবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। অনেক জায়গা থেকে আর্থিক সুবিধা পাবেন এরা। আয়ের নতুন উৎস খুলে যাবে এই সময়। এই রাশির জাতক-জাতিকাদের এই সময় ধর্মীয় কাজে আগ্রহী হবেন। কর্মক্ষেত্রে কোনও বড় সম্মান পাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের।

মেষ রাশি

বৃহস্পতির গমনের কারণে এই রাশির জাতক-জাতিকাদের কাজে ভালো সাফল্য আসবে। আর্থিক লাভের সুযোগ বাড়বে এই সময়। এই সময় কোনও ভালো খবর পাবেন এরা। এই সময় নিজের কর্মজীবনে সাফল্য অর্জন করবেন এই রাশির জাতক-জাতিকারা। চাকরিজীবীদের জন্য আগামী দিনগুলো খুব ভালো কাটবে বৃহস্পতিবার এই গমনের কারণে।

কর্কট রাশি

বৃহস্পতিবার বৃষ রাশিতে এই রাশির জাতক-জাতিকাদের জন্য লাভের সুযোগ নিয়ে আসছে। এই সময় ভাগ্যের ভালো সমর্থন পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এর সব ধরনের কাজে সাফল্য পাবেন এরা। সকল প্রকার বৈষয়িক ইচ্ছা পূর্ণ হবে। এই সময় কাজে কোনও বাধা আসলে, তা দূর হবে। আয় ভালো বৃদ্ধি হবে এই রাশির জাতক-জাতিকাদের। পরিবারের সদস্যদের থেকে সমর্থন পাবেন এই রাশির জাতক-জাতিকারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles