‘রাষ্ট্রপতি শাসন ছাড়া উপায় নেই’, সন্দেশখালি ঘুরে দেখার পর রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের

রাষ্ট্রপতি শাসন জারি ছাড়া পরিস্থিতি সামলানো যাবে না। সন্দেশখালি ঘুরে দেখার পর এমনটাই জানাল জাতীয় মহিলা কমিশন। সেখানকার মহিলাদের রাজ্য পুলিশের উপর কোনও আস্থা নেই। ফলে সন্দেশখালি নিয়ে রাষ্ট্রপতি শাসনের পক্ষেই সওয়াল করলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা।  

আজ, সোমবার সন্দেশখালি গিয়েছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। সেখানে গ্রামে গ্রামে ঘুরে মহিলাদের সঙ্গে কথা বলেন তিনি। নির্যাতিতাদের সঙ্গে আলাদা করে কথা বলেন। তাদের নিয়ে থানাতেও যান। সমস্ত পরিস্থিতি খতিয়ে দেখে তাঁর দাবী, সন্দেশখালিতে রাষ্ট্রপতি শাসন জারি করা প্রয়োজন।

কী বললেন রেখা শর্মা?

জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের কথায়, “১৮টির কাছাকাছি অভিযোগপত্র পেয়েছি আজ। এর মধ্যে ২টি ধ’র্ষ’ণে’র অভিযোগ আছে। বাকি যৌ’ন হেনস্থা। তবে সেই শ্লী’ল’তা’হা’নিও ভয়ঙ্কর। বলেছেন, আমাদের কাপড় খুলে দিয়েছে, এখানে স্পর্শ করেছে ওখানে স্পর্শ করেছে। এত খারাপ এখানকার পরিস্থিতি যে আমাকে এখানকার মহিলারা ছাড়তে চাইছেন না। আমাকে আঁকড়ে ধরে কাঁদছেন ওনারা। খুব খারাপ অবস্থা। আমার মনে হয় না রাষ্ট্রপতি শাসন ছাড়া আর কিছু হবে। পুলিশকেও ভয় পাচ্ছেন। লিখিত অভিযোগের কপি নিয়ে যাচ্ছি”।

রেখা শর্মার দাবও, “এখানে বাচ্চাদের কপালে পিস্তল ধরে ভয় দেখানো হয়। বলা হয়, মা যদি অভিযোগ না প্রত্যাহার করেন, তাহলে গু’লি করে দেওয়া হবে”।

https://twitter.com/ANI/status/1759523561008419319?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1759523561008419319%7Ctwgr%5E9536b2f55f8feef52c8c4888302ecf71b6c3a069%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fbengal%2Fi-dont-think-anything-will-happen-here-without-the-presidents-rule-ncw-chairperson-rekha-sharma-says-after-visits-sandeshkhali%2F

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আবার রাজ্য পুলিশের বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনে অভিযোগ জানিয়েছেন। চিঠিতে সুকান্ত জানিয়েছেন যে পুলিশ সন্দেশখালিতে অভিযোগকারীর পরিচয় ফাঁস করে দিয়েছে। তিনি বলেন, “যে মহিলাকে দিয়ে পুলিশ ১৬৪ স্টেটমেন্ট করাচ্ছে, তাঁরই পরিচয় ফাঁস করে দিচ্ছে? এটা তো সুপ্রিম কোর্টের নির্দেশের অমান্যতা”।

পাল্টা কটাক্ষ তৃণমূলের

এদিকে আবার জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের সন্দেশখালি সফরকে রাজনৈতিক উদ্দেশ্য বলে মন্তব্য তৃণমূলের। মণিপুরে না গিয়ে বাংলার সন্দেশখালি পরিস্থিতি পরিদর্শনে কেন এসেছেন রেখা শর্মা, কেন তিনি মণিপুরের অশান্তি ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবী তোলেন নি, তা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যের নারী ও শিশুকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তাঁর কথায়, “জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের জানা উচিৎ যে এই রাজ্যে মহিলার উপর নির্যাতনের অভিযোগ এলে কতটা তৎপর রাজ্য”।

আরও অন্যান্য খবর