মিডিয়ার কণ্ঠরোধের চেষ্টা? সন্দেশখালি কাণ্ডের সত্য উদঘাটন করতে গিয়ে গ্রেফতার সাংবাদিক, ঘটনায় প্রতিবাদ শুভেন্দু-মিঠুনদের

সন্দেশখালি নিয়ে রাজ্য ও রাজনীতি এই মুহূর্তে উত্তপ্ত। সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন সেখানকার মহিলারা। তাদের উপর হওয়া অকথ্য অত্যাচার, নির্যাতনের কথা জানিয়েছেন তারা। আর সেই সত্য উদঘাটন করতে গিয়েই এবার গ্রেফতার এক সাংবাদিক। টেনেহিঁচড়ে টোটোতে তুলে থানায় নিয়ে যাওয়া হয় তাঁকে। এই ঘটনায় সরব বিরোধী দলের নেতারা।

সন্দেশখালি নিয়ে বিগত বেশ কিছুদিন ধরেই নানান ঘটনা সামনে আসছে। গত মাসে যখন ইডি তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি তল্লাশিতে যায়, সেই সময় হামলার মুখে পড়েন তারা। সেই থেকে এখনও ফেরার শাহজাহান। আর এরই মধ্যে কিছুদিন আগেই সন্দেশখালির মহিলারা বিক্ষোভ দেখান। হাতে বাঁশ, লাঠি নিয়ে প্রতিবাদ গড়ে তোলেন তারা।

শেখ শাহজাহান ও তাঁর দুই সাগরেদ উত্তম সর্দার ও শিবু হাজরার বিরুদ্ধে অভিযোগ করেন সন্দেশখালির মহিলারা। তাদের ভিটেমাটি জোর করে দখল করা তো বটে, মহিলাদের শ্লী’ল’তা’হা’নি, তাদের উপর শারীরিক অত্যাচারের অভিযোগও ওঠে তৃণমূল নেতাদের বিরুদ্ধে। এই নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলেছেন সন্দেশখালির মহিলারা। তাদের উপর হওয়া নির্যাতনের কথা জানিয়েছেন তারা।

অন্যান্য দিনের মতোই গতকাল, সোমবারও নানান সাংবাদিকরা ছিলেন সন্দেশখালিতে। ঘটনাস্থলে নানান পরিস্থিতির কথা তুলে ধরছিলেন তারা। এরই মধ্যে বিকেল ৫টা নাগাদ হঠাৎই সাংবাদিক সন্তু পানকে গ্রেফতার করে পুলিশ। তিনি সর্বভারতীয় সংবাদ চ্যানেল রিপাবলিক বাংলার সাংবাদিক। কোনও নথি ছাড়াই কেন তাঁকে গ্রেফতার করা হচ্ছে, তা নিয়ে বিরোধিতা করেন সন্তু পান। কিন্তু সেই সময় তাঁকে টেনেহিঁচড়ে নিয়ে যায় পুলিশ। এই ঘটনার ভিডিও ফুটেজও দেখা গিয়েছে।

সাংবাদিক গ্রেফতারির পরই সেই ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যে শোরগোল পড়ে যায়। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নানান মহল। রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া প্রয়োজন বলে দাবী বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। অন্যদিকে, সন্তু পানের পাশে দাঁড়িয়ে তাঁর সমর্থনে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল ছবি ২৪ ঘণ্টার জন্য কালো করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

https://twitter.com/SuvenduWB/status/1759646570843415037?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1759646570843415037%7Ctwgr%5E07b3c8e328b3c4620dbd74cfcaab6c463dda0e77%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fbengal%2Fjournalist-santu-pan-arrested-from-sandeshkhali%2F

কেন এভাবে এক সাংবাদিককে গ্রেফতার করা হল? ঘটনার সত্যতা উদঘাটনের জন্যই কী এভাবে পুলিশের জালে জড়াতে হল এক সাংবাদিককে? সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার জন্যই এই গ্রেফতারি, এমনটাই দাবী নানান মহলের। বিরোধীদের দাবী, রাজ্য পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তৃণমূল সত্যি যাতে সকলের সামনে না আসে, সেই কারণেই এভাবে সংবাদমাধ্যমকে আটকানোর চেষ্টা করা হচ্ছে।

আরও অন্যান্য খবর