জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সূর্যদেব ঈশ্বরে ভক্তি বাড়ায়। আত্মা শুদ্ধ রাখে। আর অন্যদিকে শনিদেবকে ন্যায় ও কর্মের কারক হিসাবে বিবেচনা করা হয়। ২০২৫ সালের শুরুতেই সূর্য ও শনির মিলন দেখা যাবে। নতুন বছরে সূর্য ও শনির মুখোমুখি হবে কুম্ভ রাশিতে। সূর্য ও শনি আসলে পিতা-পুত্র। তবে বাবা-ছেলের মধ্যে সম্পর্কটা তেমন ভালো নয়।
বৈদিক জ্যোতিষশাস্ত্রে, সূর্য ও শনি উভয়কে একে অপরের শত্রু মনে করা হয়। ফলে সূর্য ও শনি যখন একে অপরের মুখোমুখি হয়, তখন শুভ ও অশুভ, নানান প্রভাবই দেখা যায়। ২০২৫ সালের শুরুতে সূর্য ও শনির সংযোগে কিছু রাশির জাতক-জাতিকাদের সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতক-জাতিকাদের আকস্মিক আর্থিক লাভ হতে পারে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মেষ রাশি
নতুন বছরে সূর্য ও শনির সমাপতন খুব উপকারী প্রমাণিত হবে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। আয়ের নতুন উৎস পাবেন এরা। ভালো জায়গায় টাকা বিনিয়োগ করতে পারবেন। চাকরিজীবীরা চাকরিতে পদোন্নতি পাবেন। ব্যবসায় ভালো লাভ পাবেন এই রাশির জাতক-জাতিকারা। ব্যবসা বহুগুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিদেব ও সূর্যের মিলনে উভয়ের আশীর্বাদ পাবেন এই রাশির জাতক-জাতিকারা।
বৃষ রাশি
২০২৫ সালের শুরুতে নানান আকস্মিক সুবিধা পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় সমাজে ভালো সম্মান পাবেন এরা। পরিবারের সকল সদস্যদের কাছ থেকে ভালবাসা ও সমর্থন পাবেন এই রাশির জাতক-জাতিকারা। এই সময় কম পরিশ্রমে প্রচুর লাভ ও সাফল্যের সুযোগ থাকবে। এই সময় বেতন বৃদ্ধি ও পদোন্নতিরও সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের।
সিংহ রাশি
২০২৫ সালটি অত্যন্ত শুভ হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের জন্য। শ্রমজীবী মানুষের জন্য শুভ সময় আসছে। কর্মক্ষেত্রে এদের কাজের প্রশংসা করা হবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন এই রাশির জাতক-জাতিকারা। আগামী বছরে অর্থনৈতিক অবস্থা আগের চেয়ে ভালো হবে এদের। ব্যবসায় ভালো লাভ করবেন এরা। কোনও বড় চুক্তি সাক্ষর করতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।






