মেষ রাশিতে অস্ত শুক্রের, ভাগ্য খুলবে ৩ রাশির, বাড়বে রোজগার, ঘুচে যাবে সমস্ত অভাব, টাকা আসছে হু হু করে

বৈদিক জ্যোতিষশাস্ত্রে, শুক্রকে বলা হয় ভোগ, বিলাসিতা, ঐশ্বর্য ও বস্তুগত আনন্দের কারক। হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী, গতকাল, ২৮ এপ্রিল সকাল ৭ টা ২৭ মিনিটে মেষ রাশিতে অস্তমিত হয়েছে শুক্র। ভগবান শুক্রের প্রভাবে মানুষ জীবনে সুখ ও আনন্দ আসে। মেষ রাশিতে শুক্র অস্ত যাওয়ার কারণে কিছু রাশির জাতক-জাতিকারা শুভ ফল পাবেন।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-  

বৃষ রাশি

শুক্রের এই অস্ত যাওয়ার কারণে পৈতৃক সম্পত্তির ক্ষেত্রে সুবিধা পাবেন এই রাশির জাতক-জাতিকারা। কর্মক্ষেত্রে সিনিয়রদের কাছ থেকে সহযোগিতা পাবেন এরা। শুক্র অস্ত যাওয়ার কারণে স্বাভাবিক কাজেও ব্যাঘাত ঘটতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। আর্থিক দায়িত্ব বাড়তে পারে এই সময়। প্রেমের ক্ষেত্রে সাফল্য মিলবে। দাম্পত্য জীবন সুখের হবে। প্রতিদিন ২৪ বার ওম ভার্গবায় নমঃ জপ করুন এই রাশির জাতক-জাতিকারা।

মেষ রাশি

মেষ রাশির প্রথম ঘরে অস্তমিত হয়েছে শুক্র। এর ফলে ব্যবসায় কিছু ঝামেলা হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। তবে আর্থিক সুবিধাও মিলবে এই সময়। ক্যারিয়ার বা চাকরিতেও চাপের মুখে পড়তে হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের। এই সময় এদের আয়ের উৎস বাড়বে। ক্লান্তি, স্থূলতা ও চোখ সম্পর্কিত রোগ সমস্যা সৃষ্টি করতে পারে এই সময়। স্বাস্থ্যের প্রতি সজাগ থাকা উচিত এই রাশির জাতক-জাতিকাদের।

কর্কট রাশি

এই সময় আরাম ও সুযোগ-সুবিধা পাবেন এই রাশির জাতক-জাতিকারা। অর্থ লাভের সম্ভাবনাও রয়েছে এই সময় এদের। তবে এই সময়ে অযথা ব্যয় বাড়তে পারে এই রাশির জাতক-জাতিকাদের। উর্ধ্বতনদের প্রত্যাশা পূরণ করতে হবে এদের। তবে এরা নিজেদের পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। শনিবার কাককে খাওয়াতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles