মাঝে আর মাত্র দু’দিন। এরপরই শেষ হয়ে যাবে নভেম্বর মাস। গ্রহগতির দিক থেকে দেখতে গেলে ডিসেম্বর মাস বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই মাসেই তিনটি গ্রহ রাশি পরিবর্তন করবে। সূর্য, বুধ ও শুক্র রাশি পরিবর্তন করবে এই ডিসেম্বরে। আর এর জেরে প্রতিটি রাশির উপর নানান প্রভাব পড়বে।
তবে তিন গ্রহের রাশি পরিবর্তনের ফলে ৫টি রাশির উপর বেশ শুভ প্রভাব পড়বে। বিশেষ লাভ হবে তাদের। দেখে নেওয়া যাক কোন কোন রাশির উপর তিন গ্রহের রাশি পরিবর্তন অত্যন্ত শুভ হতে চলেছে-
বৃশ্চিক রাশি
বুধ, শুক্র ও সূর্যের গোচরের ফলে বৃশ্চিক জাতকরা লাভ অর্জন করতে পারেন। দীর্ঘদিন ধরে আপনাদের কোনও কাজ আটকে থাকলে তা-ও ভালো ভাবে পূর্ণ হবে। জমি-সম্পত্তি সংক্রান্ত মামলায় বৃশ্চিক জাতকরা জয় লাভ করতে পারবেন। আবার দীর্ঘদিন ধরে কোনও পরিকল্পনা করে থাকলে তাতেও সাফল্য লাভ করবেন। গ্রহগতির পরিস্থিতি বিচার করে স্পষ্ট যে এই রাশির জাতকদের পরিবারের অন্য়ান্য সদস্যদের সঙ্গে সামঞ্জস্য গড়ে উঠবে। ধর্মীয় যাত্রায় যেতে পারেন। মানসিক ও শারীরিক অবসাদ থেকে মুক্তি পাবেন বৃশ্চিক রাশির জাতকরা।
মিথুন রাশি
ডিসেম্বর মাসে তিনটি গ্রহের রাশি পরিবর্তনের প্রভাব পড়বে মিথুন রাশির জাতকদের ওপর। এই রাশির ব্যবসায়ী জাতকরা ব্যবসায় বহু গুণ অধিক ফল লাভ করবেন। আয়ের নতুন উৎস উন্মুক্ত হবে। আবার আইন-আদালতের মামলায় জড়িয়ে আছেন যে মিথুন রাশির জাতকরা তাঁরাও এ মাসে সাফল্য লাভ করতে পারবেন। এর পাশাপাশি অচল সম্পত্তি লাভের যোগ রয়েছে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন মিথুন রাশির জাতকরা। দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যাও এ সময় দূর হতে পারে। আপনাদের দাম্পত্য সম্পর্ক উন্নত হবে।
কুম্ভ রাশি
তিনটি গ্রহের রাশি পরিবর্তন কুম্ভ রাশির জাতকদের জীবনে অত্যন্ত শুভ সময় নিয়ে আসবে। মানসিক ও শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন এই রাশির জাতকরা। আবার কুম্ভ রাশির জাতকরা কোথাও লগ্নি করার পরিকল্পনা করে থাকলে, তার জন্যও সময় খুবই ভালো। কুম্ভ রাশির চাকরিজীবী জাতকরা উচ্চাধিকারিকদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলবেন। এর ফলে আপনাদের ভবিষ্যতে লাভ হতে পারে।
মকর রাশি
বছরের শেষ মাসটি এই রাশির জাতকদের জন্যও অত্যন্ত শুভ। আপনাদের জীবনে উন্নতির নতুন পথ উন্মুক্ত হবে। কর্মক্ষেত্রে আপনার কাজ প্রশংসিত হবে। এর ফলে ভবিষ্যতে পদোন্নতির প্রবল সম্ভাবনা রয়েছে। জ্যোতিষ গণনা অনুযায়ী এই রাশির জাতকরা মা-বাবার পূর্ণ সহযোগিতা লাভ করবেন। আবার সন্তানের তরফে কোনও সুসংবাদ পেতে পারেন মকর জাতকরা। এর ফলে পরিবারে আনন্দের পরিবেশ থাকবে।
মীন রাশি
গ্রহগতির কারণে ডিসেম্বর মাসের সূচনা মীন রাশির জাতকদের জন্য কিছুটা সমস্যাসঙ্কুল হতে পারে। তবে সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কাজে সাফল্য লাভ করতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। এর পাশাপাশি ডিসেম্বর মাসে আপনারা পরিশ্রমের পূর্ণ ফলাফল লাভ করবেন। পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। মীন রাশির চাকরিজীবী জাতকদের পদোন্নতির প্রবল সম্ভাবনা থাকবে। দাম্পত্য জীবনেও আনন্দের আগমন হবে।





