বাংলা পঞ্জিকা অনুযায়ী, ১৮ জুলাই অর্থাৎ আজ, মঙ্গলবার থেকে শুরু হয়েছে মলমাস। এই মলমাসকে অধিকমাসও বলা হয়। হিন্দুধর্ম অনুসারে, মলমাসের অধিকর্তা হলেন ভগবান বিষ্ণু। প্রথা অনুসারে, মলমাস বা অধিকমাসে অনেক গ্রহ নক্ষত্রের যোগ তৈরি হচ্ছে, যার ফলে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের উপর শুভ প্রভাব পড়তে চলেছে।
মলমাসের শুরুতেই সূর্য ও চন্দ্র কর্কট রাশিতে প্রবেশ করেছে,পাশাপাশি বুধ সিংহ রাশিতে গমন ও শুক্র ও মঙ্গলের সঙ্গে ও মিলন করে রাশিচক্রে প্রভাব বিস্তার করতে চলেছে। এই কারণে এটি অত্যন্ত শুভ হতে চলেছে। তৈরি হয়েছে লক্ষ্মী-নারায়ণ যোগ, যার ফলে একসঙ্গে দেবী লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ পেতে চলেছে ৩ রাশির জাতক-জাতিকারা।
দেখে নেওয়া যাক, সেই ৩ রাশি কী কী-
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদেরদের জন্য লক্ষ্মী নারায়ণ যোগ দুর্দান্ত হতে চলেছে। পরিবার সমর্থন পাবে ও তাদের প্রয়োজনের সম্পূর্ণ যত্ন নেবে। কর্মরতদের কাজে সক্রিয়তা বৃদ্ধি পাবে। কর্মকর্তা ও সহকর্মীদের সহযোগিতা করবেন। পারিবারিক ব্যবসায়ীরা ভালো সুবিধা পাবেন ও পরিবারের সদস্যদের নিয়ে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করবেন। এই সময়ের মধ্যে, পুরনো কোনও রোগ থেকে মুক্তি পাবেন। শক্তি পেতে পারেন। অর্থনৈতিক পরিস্থিতি শক্তিশালী হওয়ার কারণে মানসিক শান্তিও পাবেন। যদি বিদেশ যাওয়ার পরিকল্পনা করেন তাহলে এই সময়ের মধ্যে ইচ্ছা পূরণ হতে পারে।
মেষ রাশি
মেষ রাশির জাতক-জাতিকারা মলমাসে লক্ষ্মী নারায়ণ যোগের শুভ সুফল পেতে চলেছেন। এই সময়ে, সব প্রচেষ্টা সফল হবে ও পছন্দসই কাজ পেতে সাফল্য পাবেন। পারিবারিক জীবনের কথা বললে, পারিবারিক পরিবেশ ভালো থাকবে। পিতামাতার সঙ্গে তীর্থযাত্রায় যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে জমি ও যানবাহন কেনার সম্ভাবনা রয়েছে। সরকারি প্রকল্পের সুবিধা সুবিধা পেতে পারেন। ভাগ্যের সহায় থাকায় আটকে থাকা কোনও কাজও সম্পন্ন হতে পারে। মলমাস মাস অশুভ হলেও ব্যবসায়ীদের জন্য দুর্দান্ত সময় বলে গণ্য হতে পারে।
কুম্ভ রাশি
মলমাসে তৈরি হওয়া লক্ষ্মী নারায়ণ যোগ কুম্ভ রাশির জাতকদের জন্য খুবই অনুকূল হতে চলেছে। এই সময়ে, ভগবান বিষ্ণুর কৃপায়,কর্মক্ষেত্রে ভাল কাজ করবেন আপনি। এই মাসে রাজার মতো জীবনযাপন করতে পারেন। খ্যাতিও বৃদ্ধি পাবে। বিশিষ্টদের সঙ্গে দেখা করতে পারেন। আর্থিক অবস্থাও শক্তিশালী হবে এই সময় থেকে। পিতামাতার সঙ্গে সম্পর্ক উন্নত হবে ও জীবনে ইতিবাচকতা বিরাজ করবে। এই মাসে ভাগ্য থাকবে সহায়।





“উত্তম কুমারের ছেলের সঙ্গে দেবলীনার বিয়ে হয়েছে” রাসবিহারীর দলীয় প্রার্থী দেবাশিস কুমারের মেয়েকে নিয়ে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভ্রান্তিকর মন্তব্যে শোরগোল!