আড্ডা দেওয়ার মাঝেই তরুণীকে ধ’র্ষ’ণের চেষ্টা, সহপাঠীর বিরুদ্ধে থানায় অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর, পলাতক অভিযুক্ত

সহপাঠীর বিরুদ্ধে ধ’র্ষ’ণের চেষ্টার অভিযোগ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। ওই তরুণীর অভিযোগ, বন্ধুরা মিলে যখন তারা আড্ডা দিচ্ছিলেন, সেই সময় এক বন্ধু অভব্য আচরণ করে তাঁর সঙ্গে। ধ’র্ষ’ণের চেষ্টাও করে বলে অভিযোগ। এই ঘটনায় গলফ গ্রীন থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ছাত্রী।

ঘটনাটি কী ঘটেছিল?

সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে গত ১০ জুলাই। অভিযোগকারিণী ওই তরুণী জানিয়েছেন, এই ঘটনাটি যেদিন ঘটে, সেদিন তিনি বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। ক্লাস শেষের পর আব বন্ধুরা মিলে অন্য এক বন্ধুর বাড়িতে আড্ডা মারতে গিয়েছিলেন। সেই সময় আচমকাই তাঁর এক সহপাঠী অভব্য আচরণ করতে শুরু করে তাঁর সঙ্গে। একসময় তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে ধ’র্ষ’ণের চেষ্টাও করে। ওই তরুণী জানান, তিনি কোনওরকমে পালিয়ে আসেন সেখান থেকে।

ওই বন্ধুর বাড়ি থেকে বেরিয়েই সোজা গলফগ্রীন থানায় চলে যান ওই যাদবপুরের পড়ুয়া। সেখানে ওই সহপাঠীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তিনি। অভিযোগকারিণীর অভিযোগ পেয়েই পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করে।

পুলিশ সূত্রে খবর, এই ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই যুবক পলাতক। ওই তরুণীর বয়ান রেকর্ড করেছে পুলিশ, এমনটাই জানা গিয়েছে।

কী জানালেন ওই তরুণী?

যাদবপুরের ওই পড়ুয়ার কথায়, “কয়েকজন বন্ধুর বাড়িতে আমরা আড্ডা দিতে গিয়েছিলাম। মাঝে কয়েকজন বন্ধু বাইরে বেরোয়। সেই সময়ই আমাকে জোর করে অন্য একটা ঘরে নিয়ে গিয়ে এই ঘটনা ঘটায়। আমি থানায় গিয়ে অভিযোগ করেছি। এফআইআর করে পুলিশ তদন্ত করছে। আমি চাই দোষীর শাস্তি হোক”।

RELATED Articles