বছর শেষেই রাজা হবে ৩ রাশি, পদোন্নতির সম্ভাবনা, নানান উৎস থেকে আসবে টাকা, ভাগ্য তুঙ্গে কাদের?

চলছে বছরের শেষ মাস ডিসেম্বর। বছরের শেষ ক্ষণে এসে  গ্রহ নক্ষত্রের খেলা শুরু হয়েছে। এই মাসেই চারটি গ্রহ স্থান পরিবর্তন করবে। তার ফলে বেশ কিছু রাশির কপাল হবে রাজার মতো। প্রশস্ত হবে আয়ের পথ। পদোন্নতিও পেতে পারেন অনেকেই। অপ্রত্যাশিত ভাবে টাকা আসতে পারে।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ডিসেম্বরেই শুক্র দুবার গোচর করবে। গত ২ ডিসেম্বর মকর রাশিতে প্রবেশ করেছে শুক্র। এরপর শুক্র এই গ্রহ  এক্কেবারে বছরের শেষেকুম্ভ রাশিতে প্রবেশ করবে। ২৮ ডিসেম্বর রাত শুক্র যাবে কুম্ভে। আবার আগামী ৭ ডিসেম্বর মঙ্গল গ্রহ  পিছিয়ে যাচ্ছে।

আগামী ১৫ ডিসেম্বর  আবার সূর্য ধনু রাশিতে প্রবেশ করবে। এদিন ধনু সংক্রান্তি পালিত হবে। এ দিন থেকেই  খরমাসশুরু হবে। অন্যদিকে বুধ ১৬ ডিসেম্বর সরাসরি  গমন করবে।  এমন একাধিক গ্রহের স্থান পরিবর্তনের কারণে ভাগ্য খুলবে কিছু কিছু রাশির জাতক-জাতিকাদের।

সেই রাশিগুলি কী কী, জেনে নেওয়া যাক-

মকর রাশি 

বছরের শেষ মাসটি ব্যবসায় লাভ বয়ে আনতে পারে এই রাশির জাতক জাতিকাদের জন্য। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে এদের। মানসিকভাবে শান্তিতে থাকবেন। ভালো মানুষের সান্নিধ্য পাবেন। বিশ্বাস করতে পারেন, এমন মানুষের সঙ্গেই মেলামেশা করতে হবে এই রাশির জাতক জাতিকাদের।  

বৃষ রাশি

ডিসেম্বর মাসে প্রচুর সুবিধা পাবেন এই রাশির জাতক জাতিকারা। কর্মক্ষেত্রে নতুন দায়িত্বে সাফল্য পাবেন এরা। মাথা ঠান্ডা করে সব সামলাতে হবে এদের। পদোন্নতির পেতে পারেন এই রাশির জাতক জাতিকারা।

মীন রাশি

এই সময় ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকার।  চাকরি ক্ষেত্রেও ভাগ্য ভালো থাকবে এদের। পদোন্নতির যোগ রয়েছে এই সময়। খেটে কাজ করুন। পরিশ্রম চোখে পড়বে এই রাশির জাতক জাতিকাদের।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles