বিনামূল্যে লড়ছিলেন আর জি করের নির্যা*তিতার মা’মলা! কিন্তু হঠাৎ কেন মা*মলা থেকে সরলেন আইনজীবী বৃন্দা গ্রোভার? কী কারণ?

আর জি করের মৃতা তরুণী চিকিৎসকের পক্ষে মামলা লড়ছিলেন আইনজীবী বৃন্দা গ্রোভার। বেশ ভালোই লড়াই দিচ্ছিলেন তিনি আদালতে। কিন্তু আচমকাই এই মামলা থেকে সরে দাঁড়ালেন তিনি। ঠিক কী কারণে তাঁর এই সিদ্ধান্ত, তা নিয়ে চলছে জল্পনা। কোনও বাহ্যিক চাপ নাকি স্বেচ্ছায় এই মামলা ছাড়লেন আইনজীবী, তা নিয়ে শুরু জোর চর্চা।

গত ৯ আগস্ট আর জি করের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের ক্ষতবিক্ষত দেহ। ধর্ষণ করে খুন করা হয়েছিল তাঁকে। চলতি বছরের সেপ্টেম্বরে নির্যাতিতার হয়ে মামলা লড়া শুরু করেন আইনজীবী বৃন্দা গ্রোভার। বিনামূল্যেই এই মামলা লড়ছিলেন তিনি। তাঁর দলে ছিলেন আইনজীবী সৌতিক বন্দ্যোপাধ্যায় ও অর্জুন গুপ্ত। কিন্তু গতকাল, বুধবার রাতে আচমকাই বিবৃতি দিয়ে আইনজীবী জানান, তিনি এই আর জি করের নির্যাতিতার হয়ে মামলা লড়বেন না।  

এই বিবৃতিতে জানানো হয়, “এপর্যন্ত ৪৩ জন সাক্ষীর বক্তব্য রেকর্ড করা হয়েছে। অন্য অভিযুক্তদের জামিনের আবেদনের বিরোধিতা করা হচ্ছে। আইনজীবী বৃন্দা গ্রোভার ও তাঁর সহযোগীরা আইন, প্রমাণ ও পেশাদারিত্ব বজায় রেখে আইনি পরিষেবা প্রদান করেন। কিন্তু কিছু কারণ ও পরিস্থিতির জন্য এই মামলা থেকে সরে আসতে বাধ্য হয়েছে গ্রোভারের চেম্বার। নির্যাতিতাপ পক্ষে তাঁরা আর এ মামলা লড়বে না”।

প্রসঙ্গত, গত মঙ্গলবার সুপ্তিম কোর্টে ছিল আর জি কর মামলার শুনানি। এদিন শুনানির পর সিবিআইয়ের উপর বেশ ক্ষোভ জারি করেন নির্যাতিতার মা-বাবা। তারা জানান, আদালতে মিথ্যে বলেছে সিবিআই। এদিন শুনানি চলাকালীন সিবিআইয়ের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন যে নির্যাতিতার পরিবারের সঙ্গে সিবিআই যোগাযোগ রেখে চলেছে। কিন্তু নির্যাতিতার মা-বাবা জানান, তা মিথ্যে। সিবিআই তাদের সঙ্গে সেভাবে যোগাযোগই রাখে নি। আর সিবিআইয়ের আইনজীবী একথা বলার সময় এতে কোনও আপত্তিও জানান নি নির্যাতিতার পক্ষের আইনজীবী বৃন্দা গ্রোভার।

আরও পড়ুনঃ ৩ মাস ধরে লাগাতার ধ’র্ষণ নাবালিকা মেয়েকে, বাবাকে ক*ঠোর শা’স্তি দিল আদালত

সূত্রের খবর, এই নিয়েই আইনজীবীর কাছে জবাবদিহি চেয়েছিলেন নির্যাতিতার মা-বাবা। দুই পক্ষের মতের কিছু অমিল হওয়ার কারণেই আইনজীবী নির্যাতিতার মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বলে মনে করা হচ্ছে। তবে নির্যাতিতার বাবা জানান, বৃন্দা গ্রোভার যে তাঁর মেয়ের মামলা লড়ছেন না, সে বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই।

RELATED Articles