রাশি পরিবর্তন শুক্রগ্রহের, বিশেষ প্রভাব পড়বে এই ৪ রাশির জাতক-জাতিকাদের উপর, খুলে যাবে ভাগ্যের চাকা

গত শনিবার মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করেছে শুক্রগ্রহ। শুক্রের এই রাশি পরিবর্তন শুভ বার্তা বয়ে আনবে কিছু রাশির জনু। দীর্ঘদিন ধরে চলতে থাকা টালমাটাল অবস্থা কেটে যাবে। প্রেমে বাধা তৈরি হওয়া দূর হবে। যারা অর্থ সংকটে ভুগছিলেন, তাদের সেই চিন্তা দূর হবে। শুক্রগ্রহের শুভ দৃষ্টি ধন সম্পত্তি, প্রেম, বৈভব, সৌন্দর্য, সমৃদ্ধি দান করে। তাই এই গ্রহের রাশি পরিবর্তনের ফলে উপকৃত হতে চলেছেন বিশেষ কিছু রাশির জাতক-জাতিকারা। দেখে নেওয়া যাক সেই রাশিগুলি কী কী-

কুম্ভ রাশি

শুক্র গ্রহের রাশি পরিবর্তনের ফলে এই রাশির জাতক-জাতিকারা বেশ শুভ ফল পাবেন। কোনও জায়গায় যদি বিনিয়োগ করতে চান, তাহলে এই সময় অত্যন্ত শুভ। এই রাশির জাতক-জাতিকারা যারা চাকরি পরিবর্তন করার কথা ভাবছেন, তারা নতুন সুযোগ পাবেন। যারা সৎভাবে ব্যবসা করছেন, তারা আরও উন্নতির মুখ দেখবেন। পরিবারের সঙ্গে সময় সুখে কাটবে। স্বাস্থ্য ভালো থাকবে এই সময়। এই রাশির জাতক-জাতিকাদের সঙ্গে মায়ের আশীর্বাদ থাকবে সবসময়।

কর্কট রাশি

কর্কটরাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে। যাঁরা বিদেশযাত্রার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা সেই সুযোগ পেতে পারেন। এছাড়াও ব্যবসায় অংশীদারের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। খাদ্যাভ্যাসের উন্নতি ঘটবে। ইতিবাচক জীবনেও পরিবর্তন ঘটবে। ব্যবসায় লাভ হবে। চাকুরীজীবীদের কর্মস্থলে প্রভাব প্রতিপত্তি বাড়বে। আয়বৃদ্ধিও ঘটতে পারে। নানা উৎস থেকে লাভ প্রেমের সম্পর্কেও যে কোনও প্রতিকূলতা কেটে যাবে। দীর্ঘদিনের কোনও আশাও পূর্ণ হতে চলেছে এই রাশির জাতক-জাতিকাদের।

বৃষ রাশি

শুক্রের রাশি বদলের কারণে বৃষরাশির জাতক ও জাতিকাদের সময় খুব ভালো কাটতে চলেছে। এই রাশির জাতক-জাতিকাদের ব্যক্তিত্বেও ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। একাধিক প্রভাবশালী ব্যক্তির সঙ্গেও আলাপ হওয়ার সম্ভবনা। শুক্রের এই ঘর পরিবর্তনের ফলে এই রাশির জাতক-জাতিকাদের প্রেমজীবনে শুভ প্রভাব পড়বে। আপনার সঙ্গী বা সঙ্গিনী এই সময়ে আপন ক্ষেত্রে অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে। নতুন সম্পর্ক হলে সেই সম্পর্ক সফল হতে চলেছে। আপনার বিয়ে হয়ে গিয়ে থাকলে জীবনসঙ্গী বা সঙ্গিনী আপনাকে সব দিক থেকে সমর্থন করবে। যে কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনি সাফল্য লাভ করবেন।

মেষ রাশি

শুক্রের রাশি পরিবর্তন মেষ রাশির জাতক-জাতিকার জন্য অত্যন্ত শুভ হবে। এই সময় পরিবারের পরিবেশ মনোরম ও আনন্দদায়ক থাকবে। পরিবারে কোনও শুভ ঘটনাও ঘটার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, অংশীদারি ব্যবসা করছেন এমন মেষ রাশির জাতক- জাতিকারা এই সময় শুভ ফল পাবেন। এই সময়ে ব্যবসায় লাভ হবে। নতুন কোনও চুক্তি করার থাকলে করতে পারেন কারণ ওই চুক্তি থেকে আপনি লাভের মুখ দেখতে পাবেন। জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গেও খুব সুন্দর সময় কাটাতে পারবেন।

(বিশেষ দ্রষ্টব্যঃ উপরোক্ত এই কথাগুলি যে সত্য হবে, এমন কোনও দাবী করে না খবর ২৪৭। উক্ত এই কথাগুলি নানান জ্যোতিষীদের বলা কথার ভিত্তিতেই লেখা হয়েছে)

RELATED Articles