Ulto Rathyatra 2025: উল্টোরথে ভাগ্যের চাকা ঘুরবে এই ৪ রাশির, আসবে টাকার বৃষ্টি, মিলবে আটকে থাকা কাজের সুরাহা!

পুণ্যতিথির আবহে আসছে উল্টোরথ যাত্রা। মাসির বাড়ি থেকে জগন্নাথদেব, বলরাম এবং সুভদ্রাদেবী আবার ফিরে আসবেন নিজগৃহে, অর্থাৎ পুরীর মন্দিরে। যদিও অনেক জায়গায় ৪ জুলাই, শুক্রবার এই উৎসব পালিত হবে, তবে পুরীর জগন্নাথধামে ৫ জুলাই, শনিবার উল্টোরথ যাত্রা পালিত হবে।

এই বিশেষ তিথিতে জ্যোতিষ মতে চারটি রাশির উপর পড়তে চলেছে জগন্নাথদেবের বিশেষ আশীর্বাদ। অর্থভাগ্য উজ্জ্বল হবে, আটকে থাকা কাজ নিমেষে হয়ে যাবে। দেখে নেওয়া যাক কোন কোন রাশি থাকছে সৌভাগ্যের শীর্ষে—

🔯 বৃষ রাশি:
ভগবান জগন্নাথের কৃপায় বৃষ রাশির জাতক জাতিকাদের জীবনে কখনও অর্থকষ্ট বাসা বাঁধে না। এই রাশির মানুষরা শান্ত স্বভাবের ও পরিশ্রমী হন, যার ফলে কর্মক্ষেত্রে সাফল্য তাদের সহজে ধরা দেয়। পুরনো আটকে থাকা কাজও এই পুণ্যতিথিতে মিটে যেতে পারে।

🔯 কর্কট রাশি:
জগন্নাথদেবের প্রিয় রাশি হিসেবে পরিচিত কর্কট। এই রাশির জাতক জাতিকারা ভগবানের কৃপায় সাহসের সঙ্গে প্রতিকূলতার মোকাবিলা করতে পারেন। শিবেরও আশীর্বাদে তারা মানসিকভাবে শক্ত থাকেন। এই সময়ে সাহসিকতায় সাফল্য আসবেই।

🔯 সিংহ রাশি:
সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্য সদা সহায়। ভগবান জগন্নাথের প্রতি শ্রদ্ধা ও আরাধনা করলে মিলবে আশাতীত সাফল্য। কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে, প্রচেষ্টার যথাযথ ফল মিলবে এই সময়।

🔯 তুলা রাশি:
তুলা রাশি সৌভাগ্যের অন্যতম বাহক। এই রাশির জাতক জাতিকাদের জীবনে থাকছে সাফল্য ও সম্পদের উজান। তারা ন্যায়পরায়ণ ও সামাজিক মনের অধিকারী হন, যার ফলে জীবনে স্থিতি ও সুখ বজায় থাকে। জগন্নাথদেবের কৃপায় আরও উজ্জ্বল হবে তাদের ভবিষ্যৎ।

আরও পড়ুনঃ রাজ্যের সব কলেজ-ইউনিভার্সিটিতে বন্ধ হবে স্টুডেন্টস ইউনিয়ন রুম, নির্দেশ দিল হাইকোর্ট

এই চারটি রাশির জন্য ২০২৫ সালের উল্টোরথ হতে চলেছে বিশেষ শুভ। ভক্তিভরে রথযাত্রায় অংশ নিলে জীবনে খুলে যেতে পারে সৌভাগ্যের দ্বার।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles