৭০০ বছর পর বিরল ঘটনা, মুখোমুখি বৃহস্পতি-শুক্র, এর প্রভাবে ৫ মহাযোগ গঠনের জেরে আমূল পাল্টে যবে ৩ রাশির জীবন

জ্যোতিষশাস্ত্রে, বৃহস্পতি ও শুক্র গ্রহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। উভয় গ্রহই সাফল্য, ধনসম্পত্তি ও আর্থি লাভের প্রতীক। সম্প্রতি এই বৃহস্পতি ও শুক্র মুখোমুখি হয়েছে। এই বিরল ঘটনা মহাকাশজগতে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি জ্যোতিষশাস্ত্রেও বিশেষ উল্লেখযোগ্য। প্রায় ৭০০ বছর পর মুখোমুখি হয়েছে বৃহস্পতি ও শুক্র।

গত ২৯ নভেম্বর বৃহস্পতি ও শুক্র মুখোমুখি হয়েছে। শুক্র ও বৃহস্পতি মুখোমুখি হওয়ার কারণে একসঙ্গে পাঁচটি যোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেগুলি হল- শশা মহাযোগ, কেন্দ্র ত্রিকোণ যোগ, মালব্য যোগ, নবপঞ্চম যোগ এবং রুচক মহাযোগ, এই বিরল মহাযোগগুলি একসঙ্গে গঠিত হয়েছে। বৃহস্পতি, শুক্রর মুখোমুখি হওয়া এবং এই পাঁচ মহাযোগের ফলে ৩ রাশির উপর ইতিবাচক শক্তির উপর প্রভাব পড়তে চলেছে।

সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-

কর্কট রাশি

এই পাঁচ যোগের ফলে এই রাশির জাতক-জাতিকাদের উপর ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। শুভকাজ সম্পন্ন হবে এই রাশির জাতক-জাতিকাদের বাড়িতে। ব্যবসারও প্রসার ঘটবে খুব ভালোভাবে। ব্যবসায় আয় বৃদ্ধি ও সাফল্যের সঙ্গে সঙ্গে আর্থিক লাভের সম্ভাবনা। এই রাশির জাতক-জাতিকারা যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা চাকরির খবর পেতে পারেন।

মেষ রাশি

এক সঙ্গে পাঁচটি মহাযোগ গঠন হওয়ায় এই রাশির জাতক-জাতিকাদের উপর পজিটিভ শক্তির প্রভাব পেতে চলেছে। এই সময় বাড়িতে শান্তির পরিবেশ বজায় থাকবে। দাম্পত্য জীবনে দারুণ সুখ আসতে চলেছে। চাকরিতে অতিরিক্ত দায়িত্ব পাওয়ার সঙ্গে সঙ্গে আর্থিক লাভও পাবেন। এই সময় কাজের সূত্রে বিদেশ ভ্রমণেও যেতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।

কন্যা রাশি

পাঁচটি মহাযোগ গঠনের ফলে এই রাশির জাতক-জাতিকারা ইতিবাচক ফল পাবেন। শারীরিক রোগ থাকলে, তা সেরে যাবে। শারীরিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছেন এই রাশির জাতক-জাতিকারা। কর্মজীবীদের পদোন্নতির সম্ভাবনা। এই সময়ে এই রাশির জাতক-জাতিকারা অপ্রত্যাশিত আর্থিক লাভ পেতে পারেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর