তেমন ভিড়ই লক্ষ্য করা গেল না অমিত শাহ্‌’র সভায়, ‘এটা তো শুধু প্রস্তুতি ম্যাচ ছিল’, দাবী দিলীপের

অনেক বছর পর কলকাতার প্রাণকেন্দ্র ধর্মতলায় বিজেপি শীর্ষস্তরের নেতা সভা ছিল। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই সভাকে তবে সর্বাত্মক রূপ দিতে কার্যত ব্যর্থই হলেন বঙ্গ বিজেপির নেতারা।

অমিত শাহ্‌’র এই সভায় গ্রামগঞ্জ থেকে লোকজন এসেছিলেন ঠিকই। তবে বিজেপি যে লক্ষ লোকের জমায়েতের কথা বলেছিল, তা ঠিক হল না। দলের কর্মীদের মধ্যে সেই উচ্ছ্বাসটাও যেন ঠিক চোখে পড়ল না এদিন।   

কেন ভিড় হল না শাহী সভায়?

এই প্রশ্নের উত্তর দিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর কথায়, এটা শুধুমাত্র একটা ওয়ার্ম আপ ম্যাচ। তাঁর কথায়, তৃণমূলের সভাতেও এখন তেমন একটা ভিড় হয় না। দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল তো বিধানসভার বাইরে বেরতেই পারছে না। মানুষের ভয়ে বিধানসভায় ঢুকে পড়তে হচ্ছে ওদের। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন। বাইরে বেরিয়ে সভা করুন না একটা”।

অমিত শাহ্‌’র সভায় লোক না হওয়া নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর কথায়, তৃণমূলের সভার শেষের দিকে এমন লোক হয়। সেই মন্তব্যের জবাবে দিলীপ ঘোষ বলেন, “তৃণমূল সারা বছর শক্তি-সামর্থ্য পয়সা কড়ি লাগিয়ে একটা সভা করে। দুমাস আগে থেকে জেলায় জেলায় গেট খোলা হয়। ফ্রিতে বাস, গাড়ি, ট্রেনে করে লোক আনে। কিন্তু ব্রিগেডে কেন সভা করে না? সাহস থাকলে ব্রিগেডে একটা সভা করুক না। আমরা তো বাৎসরিক একটা করে সভা করি ব্রিগেডে। এটা তো ওয়ার্ম আপ ছিল”।

গতকাল, বুধবার অমিত শাহ্‌’র সভার সামনের দিক্লে বেশ ভালোই ভিড় ছিল বটে। তবে পিছনের দিকে সেভাবে মানুষের মাথা লক্ষ্য করা গেল না। ভিড়ের দৈর্ঘ্যও খুব বেশি ছিল না। দিলীপের মন্তব্যেই স্পষ্ট যে ভিড় নজর কাড়ার মতো হয়নি। তৃণমূলের সভার চেয়ে যে কম ভিড় হয়েছে, তাও পরোক্ষভাবে মেনে নিলেন তিনি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles