প’র’কী’য়ার সম্পর্কে টানাপড়েন। আর তার জেরেই চলল গু’লি। প্রেমিকাকে লক্ষ্য করে গু’লি চালাল এক তৃণমূল কর্মী। র’ক্তা’ক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মহিলা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।
কী ঘটেছিল ঘটনাটি?
জানা গিয়েছে, গু’লিবিদ্ধ ওই মহিলার নাম ময়না ঢালি। দক্ষিণ ২৪ পরগণার ক্যানিং হাসপাতাল মোড়ে থাকেন তিনি। আর অভিযুক্ত ব্যক্তির নাম ভোলা প্রসাদ। তিনি এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত। তিনি ক্যানিংয়ের মিঠাখালি এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ময়নার সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল ভোলার। স্থানীয়রা জানান, তাদের মধ্যে বয়সের বিস্তর ফারাক ছিল। বিয়ে না হলেও স্বামী-স্ত্রীর মতোই থাকত তারা। সম্প্রতি তাদের মধ্যে ঝামেলা শুরু হয়। আর তা চরম আকার নেয় গতকাল, বৃহস্পতিবার।
জানা গিয়েছে, অশান্তির মাঝেই আচমকাই ময়নার পেটে গু’লি চালায় ওই তৃণমূল কর্মী। র’ক্তা’ক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই মহিলা। হাসপাতালে নিয়ে যাওয়া তড়িঘড়ি। তবে অবস্থার অবনতি হলে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে।
জানা গিয়েছে, সেখানেই আপাতত চিকিৎসা চলছে ওই মহিলার। ঘটনার খবর যায় পুলিশে। অভিযুক্ত তৃণমূল কর্মীকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত কোথা থেকে বন্দুক পেল, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ বিষয়ে গু’লিবিদ্ধ যুবতীর জামাইবাবু বলেন, “যার গু’লি লেগেছে সে আমার শ্যালিকা ছিল। ওদের বিয়ে হয়নি। কিন্তু বিবাহিতের মতোই থাকত। ওদের মধ্যে সব বিষয় আমি জানি না। কাল পেটে গু’লি চালিয়েছে শুনলাম। হাসপাতালে ভর্তি করা হয়েছে”।





