বলিউডে #মিটু (MeToo) মুভমেন্ট নিয়ে ২০১৮ সালে হইচই ফেলে দিয়েছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত। বলিউডের সিনিয়র অভিনেতা নানা পাটেকার এর বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন তনুশ্রী। এরপর থেকে ধীরে ধীরে বিভিন্ন অভিনেতা পরিচালক প্রযোজকদের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন অনেকে। সম্প্রতি সেই তালিকায় নাম লেখালেন আরো এক মডেল। যিনি সিনেমায় সুযোগ দেওয়ার জন্য নগ্ন হতে বলার মতো মারাত্মক অভিযোগ এনেছেন ফারহা খানের ভাই পরিচালক-প্রযোজক সাজিদ খানের(Sajid Khan) বিরুদ্ধে।
এই মডেলের নাম পলা(Paula)। সম্প্রতি তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে অভিযোগ করেছেন যে, হাউসফুল(Housefull) ছবিতে অভিনয় করার সুযোগ দেওয়ার নাম করে পরিচালক সাজিদ খান তার সঙ্গে অশ্লীল ব্যবহার(Molestation) করেন। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর, অর্থাৎ তিনি নাবালিকা ছিলেন।
তার ভয়াবহ অভিযোগ যে, অভিনয়ের সুযোগ করে দেওয়ার নাম করে সাজিদ তার শরীর অশ্লীল ভাবে স্পর্শ করতে শুরু করেন। এই ভাবেই কত মেয়ের সঙ্গে নোংরা ব্যবহার করেছেন সাজিদ, সেইসঙ্গে মানসিকভাবে তাদের শেষ করে দিয়েছেন তার কোনো হিসাব নেই, বলছেন পলা। এমনকি তাকে নগ্ন হতেও বলেছিলেন সাজিদ!
সেই সময়ে কম বয়স থাকার কারণে ভয়ে মুখ খোলেননি পলা তবে এখন তিনি কোনো কিছুতেই ভয় পান না কারণ বলিউডে অনেকেই মিটু নিয়ে সরব হয়েছেন।সেজন্য সাজিদ খানের অপকীর্তি তিনি সবার সামনে ফাঁস করে দিতে চান বলে প্রকাশ করেছেন এই মডেল।
প্রসঙ্গত সাজিদ খানের বিরুদ্ধে এই অভিযোগ নতুন নয়। একের পর এক মহিলা তার বিরুদ্ধে মিটুর অভিযোগ এনেছেন, হাউসফুল ৪ ছবির পরিচালনার দায়িত্ব থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয় কারণ অক্ষয় কুমার সাফ জানিয়ে দেন এরকম অভিযোগ আছে কারোর সঙ্গে তিনি কাজ করতে রাজি নন। এছাড়াও ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের তরফে সাজিদ খানকে এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়। শোনা যায় জ্যাকলিন ফার্নান্ডেজ এর সঙ্গে তার সম্পর্কও নাকি এই কারণে ভেঙে যায়। মাঝে কিছু সময় ঘটনাটি থিতিয়ে গেলেও ফের তার বিরুদ্ধে একজন মুখ খোলায় বিপাকে পড়েছেন সাজিদ।





