‘আমি দেশের সবচেয়ে শক্তিশালী মহিলা’, হঠাৎ এরকম দাবি কেন করে বসলেন কঙ্গনা রানাওয়াত?

বিতর্কের যদি আরেকটা সমার্থক শব্দ থাকে তাহলে তাহলে কঙ্গনা রানাওয়াত। বিতর্ক ছাড়া কঙ্গনা থাকতে পারেন না কোনোদিন, এমনটাই এখন মনে হয় সকলের। মঙ্গলবারই তিনি থানায় এফআইআর করেছিলেন যে তাকে খুনের হুমকি দেওয়া হয়েছে বলে, আর এবার তিনি নিজেকে দেশের সবচেয়ে শক্তিশালী মহিলা বললেন। কিন্তু হঠাৎ কী এমন হল যে কঙ্গনা এরকম বললেন?

তাকে নিয়ে প্রকাশিত খবরের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন কঙ্গনা নিজের ইনস্টা স্টোরিতে। যেখানে বলা হয়েছে, দেশের আইন-কানুন রক্ষার জন্য ভবিষ্যতে কঙ্গনার সোশ্যাল মিডিয়া পোস্টে সেনশরশিপ লাগানো হোক তাঁর আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে। সেই স্টোরিতে তিনি ‘হাহাহা এখন আমি দেশের সবচেয়ে শক্তিশালী মহিলা’ লিখে ক্রাউন ইমোজি দিয়ে পোস্ট করেছেন কঙ্গনা।

আইনজীবী চরণজিত সিং চন্দরপাল সুপ্রিম কোর্টে তার আবেদনে জানিয়েছেন যে কঙ্গনার বিরুদ্ধে করা সমস্ত এফআইআর যেন মুম্বাইয়ের খার পুলিশ স্টেশনে স্থানান্তরিত করা হয়।কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ যে তিনি দেশের মানুষকে ক্ষেপিয়ে তুলছেন, একটা ঘৃণার বাতাবরণ তৈরি করছেন চারিদিকে।

আসলে গত ২১শে নভেম্বর একটি কাণ্ড ঘটিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষি আইন প্রত্যাহার করে নিয়েছিলেন বলে প্রচন্ড ক্ষেপে গেছিলেন কঙ্গনা এবং শিখ সম্প্রদায়কে তিনি খলিস্তানি জঙ্গি বলে অভিহিত করে দেন। তার পরিপ্রেক্ষিতে ওই আইনজীবী অভিযোগ করেন সুপ্রিম কোর্টে। এখন সুপ্রিম কোর্ট কঙ্গনার বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় সেটাই দেখার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles