সেক্স টয়ের রকমারি সমাহার এবার আপনার সামনে, আসছে ‘কাম-অন’! আসল কথাটা কী?

এখন অনলাইনের যুগ। জামা কাপড় থেকে খাবার জিনিস সবকিছুই আমরা মোটামুটি অনলাইন অ্যাপগুলি থেকে কেনাকাটা করি। এমনকি শাকসবজি থেকে নিত্য প্রয়োজনীয় ওষুধ; সবই মেলে এক ক্লিক করলেই। কিন্তু যদি আপনার প্রয়োজন হয় সেক্স টয় তবে কি অনলাইনে খুব সহজে পাবেন এই জিনিস? এর জন্য হয়ত বিস্তার খোঁজাখুঁজি করতে হতে পারে কিন্তু মনের মতো সেক্সটয় আপনি নাও পেতে পারেন।

তবে হাতেনাতে না পান তবে চোখের সামনে কিন্তু আপনি পেতে চলেছেন বিভিন্ন ধরনের সেক্স থিং! কারণ ডিজিফ্লিক্স ওটিটি প্ল্যাটফর্মে পরিচালক অরিন্দম চক্রবর্তী নিয়ে আসছেন ওয়েবসিরিজ কাম অন যেখানে দেখা মিলবে রকমারি সেক্স টয়ের। বিষয়টা একটু খোলসা করে লেখা যাক…
এটা একটা সাত এপিসোডের ওয়েব সিরিজ এবং আগামী ২০ থেকে ২৪ জানুয়ারির মধ্যে কলকাতার আশেপাশে শুরু হবে শুটিং।

এই অ্যাডাল্ট ওয়েব সিরিজ মুখ্য চরিত্রে অভিনয় করছেন রাজদীপ গুপ্ত এবং মৈনাক বন্দ্যোপাধ্যায়। ‌এছাড়াও শুভাশিস মুখোপাধ্যায়, ডালিয়া ঘোষ, সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় সহ অনেকেই রয়েছেন এই ওয়েব সিরিজে।

পরিচালক নিজের মুখেই জানালেন এই ওয়েব সিরিজের বিষয়বস্তু যা বাংলা কনটেন্টের জগতে বেশ অভিনব।স্যান্ডি (মৈনাক বন্দ্যোপাধ্যায়) আর ঋক (রাজদীপ গুপ্ত) দুই বন্ধু। দু’জনেই আইটি ইঞ্জিনিয়ার। স্যান্ডি একটি সম্পর্কে আসে এবং সেক্স করার মুহূর্তে শুধুমাত্র কন্ডোম না থাকায় তার গার্লফ্রেন্ড তাকে সেক্স করতে দেয় না। এখান থেকেই শিক্ষা নিয়ে স্যান্ডি এবং ঋক ঠিক করে তারা একটি সেক্স অ্যাপ বানাবে এবং সেখান থেকেই বিভিন্ন সেক্সটয় ও কন্ডোমের ডেলিভারি শুরু করবে।এই জিনিসপত্র ডেলিভারি করতে গিয়েই ঘটবে বিভিন্ন মজার ঘটনা যার সূত্র ধরে গল্প নিজের গতিতে এগোবে।

তবে পরিচালক বারংবার জানাচ্ছেন যে এটিতে মিসম্যাচ, জাপানি টয়, দুপুর ঠাকুরপোর মত যৌনতা এই সিরিজে নেই।বরং এই সিরিজে ঠাসা রয়েছে ভরপুর কমেডি যা দেখে দর্শক ভীষণ আনন্দ পাবেন।

RELATED Articles