পুষ্পার বিখ্যাত গান উ আন্টাভা গানে সুদক্ষ নাচ সুন্দরী তরুণীর!দেখে হাঁ খোদ আল্লু অর্জুন, সামান্থা

বর্তমানে ভারতে যে সিনেমা রাজত্ব করে চলেছে তা হল দক্ষিণ ভারতীয় ছবি পুষ্পা।রক্ত চন্দন কাঠের বাজার নিয়ে তৈরি এই ছবিতে অভিনয় করে সাড়া ফেলেছেন দক্ষিণের সুপারস্টার আল্লু অর্জুন এবং দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী রশ্মিকা মান্দানা। সেইসঙ্গে দক্ষিণের আরেক অভিনেত্রী সামান্থা এই সিনেমার একটি বিখ্যাত আইটেম সং উ আন্টাভা গানে নেচেছেন। যে গানগুলো নিয়ে এখন মেতে আছে গোটা ভারতবাসী। সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড-টলিউড তারা এমনকি বিদেশের ক্রিকেটাররাও পুষ্পার গানে ভিডিও বানাচ্ছেন। আর এইবার এই গানে নাচ করে ফ্লোর কাঁপালেন জনৈকা তরুণী গায়ত্রী কোরপে।
গায়ত্রী সামান্থার উ আন্টাভা গানে নেচেছেন। পরনে কালো রংয়ের ব্লাউজ এবং লাল রংয়ের লং স্কার্ট, সুন্দরী এই তরুণী পুরো সামান্থার মতোই নেচেছেন। খুব অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে তিনি নাচে কতটা দক্ষ। এছাড়া তার এক্সপ্রেশনও একদম গানের সঙ্গে যথাযথ।

স্বাভাবিকভাবেই এই ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। লক্ষাধিক মানুষ এই ভিডিও ইতিমধ্যে দেখে ফেলেছেন। প্রায় 37 হাজার লাইক পড়েছে ভিডিওতে। শেয়ার হচ্ছে হুড়মুড়িয়ে। কমেন্ট বক্সও উপচে পড়ছে সাধারণ মানুষের ভালোবাসায়।
Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর