মা’দকে আসক্ত টলিউডও! “ধরা পড়ার আগে, ছেড়ে দিন!” হুঁশিয়ারি বার্তা পরিচালক প্রযোজক রানা সরকারের

গতকালই শাহরুখ-পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করা হয়েছে। বলিউডের অন্যতম প্রভাবশালী তারকাদের তালিকায় প্রথম নাম আসে কিং খানের। সেখানে তাঁর ছেলের মা’দক যোগে গ্রেফতারের পর থেকেই শোরগোল পড়ে গিয়েছে গোটা ইন্ডাস্ট্রিতে। এর আগে বহু তারকার ছেলেমেয়েরা জড়িয়েছেন মা’দক মামলায়। গত বছর সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে ড্রা’গ আর বলিউডের সংযোগের কেচ্ছা ধীরে ধীরে বাইরে আসছে। এবার সেই কান্ডে এনসিবির জিজ্ঞাসাবাদের মুখে শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এখন সকলের মনে প্রশ্ন হচ্ছে বলিউডে মা’দক কান্ড আর নতুন কিছু নয়, কিন্তু টলিউডে? এখানেও কি মা’দকে আসক্ত থাকেন তারকারা? টলিউডের অন্দরেও কি চলতে থাকে নি’ষিদ্ধ ড্রা’গ ব্যবহার?

গতকাল থেকেই তোলপাড় হয়ে গিয়েছে বলিউড। কিন্তু অন্যদিকে মা’দক সেবনে কম যায়না টলিউডও। গাঁ’জার পাশাপাশি চলে এ’লএসডি ও কো’কেনের ব্যবহার। এরকমই কিছু বিস্ফোরক মন্তব্য করলেন প্রযোজক রানা সরকার। আরিয়ান খানের গ্রেফতারের পর ফেসবুক পেজে একটি পোস্ট করেছেন প্রযোজক। যেখানে লিখেছেন, “কলকাতা যেসব সেলিব্রিটিরা নে’শার সঙ্গে জড়িত এখনই সব ছেড়ে দিন। মেগা সিরিয়ালের ফ্লোরে, ফিল্মের মেকআপ রুমে, ফটোশুটে বা পাবলিক প্লেসে সেলিব্রিটিরা বেপরোয়াভাবে নে’শা করছে বলে শোনা যাচ্ছে।”

এমনকি প্রযোজকের অভিযোগ, বেশিরভাগ সময় নাকি পরিচালক-প্রযোজক ও চ্যানেল কর্তৃপক্ষরা এই ধরনের কাজকে প্রাধান্য দিচ্ছে। তাই অনুরোধ করে তিনি এদিন লেখেন, “যেকোনো সময় ধরা পড়ে যাবেন। পরিবারের কথা ভাবুন, সমাজের কথা ভাবুন, ক্যারিয়ারের কথা ভাবুন।”

মা'দকে আসক্ত টলিউডও! "ধরা পড়ার আগে, ছেড়ে দিন!" হুঁশিয়ারি বার্তা পরিচালক প্রযোজক রানা সরকারের

শনিবার দিন বেশ নাটকীয় ভাবে এনসিবির হাতে ধরা পড়েছেন শাহরুখ-পুত্র। প্রসঙ্গত মুম্বাইয়ের গোয়াগামী একটি প্রমোদতরী থেকে শাহরুখ-পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করে এনসিবি। আগেই জানা গিয়েছিল এই বিলাসবহুল ক্রুজ পার্টিতে নিষিদ্ধ মা’দক ব্যবহৃত হবে। তাই সেখানে যাত্রী সেজে উপস্থিত হয়েছিলেন এনসিবির কর্তারা।

এদিন প্রমোদরণীতে তল্লাশি চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপরই গ্রেফতার হন আরিয়ান খান। জানা গিয়েছে সতীশ মানশিন্ডেকে ছেলে আরিয়ানের জন্য নিয়োগ করেছেন শাহরুখ খান। প্রথমে দীর্ঘক্ষণ জেরা করা হয় এনসিবির তরফ থেকে। পড়ে বয়ান রেকর্ড করে গ্রেফতার করা হয় তাঁকে। সতীশ মানশিন্ডে জানিয়েছেন, “এই প্রমোদতরীর কোনও টিকিট আরিয়ানের কাছে ছিলনা। তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে তিনি গিয়েছিলেন। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে।”

অন্যদিকে এদিন সন্ধ্যে মান্নাতের বাইরে দেখা গিয়েছে সলমন খানের গাড়ি। সব মিলিয়ে এখনও ঘটনার তদন্ত চলছে। কিন্তু এদিকে টলিউডের পরিচিত প্রযোজককে হুঁশিয়ারি দিতে দেখা গেল টলিউডের তারকা-সহ সকলকে। প্রযোজকের সেই পোস্ট মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles