নিরাবরণ শরীর, সাদা কালো ফ্রেমে হারিয়ে যাওয়ার হাতছানি দিলেন জ্যাকলিন!

গায়ে নেই একটা সুতো, হাত দিয়ে একফালি চাদরে ঢাকা বুক! সোশ্যাল মিডিয়ায় তো আগুন ধরালেন বলিউডের আদরের জ্যাকি! অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের এই ছবি এখন নেট দুনিয়ায় রীতিমতো হইচই ফেলে দিয়েছে। এই ছবিতেই জ্যাকলিন প্রায় আড়াই লক্ষ লাইক কুড়িয়েছেন মাত্র একদিনে। ছবির ক্যাপশন দিয়েছেন “ফার ফার অ্যাওয়ে”। উদাসীন ভঙ্গিতে কোথাও যেন হারিয়ে যেতে চাইছেন বলিউড নায়িকা। তার মন কি একটু হলেও খারাপ?

যদিও বর্তমানে নায়িকা রয়েছেন হিমাচল প্রদেশের ধরমশালায়। সেখানে সাইফ আলি খান , অর্জুন কাপুর ও ইয়ামি গৌতমের সঙ্গে ভূত পুলিশ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন জ্যাকি। সাইফ আলি খানের সঙ্গে উড়ে গিয়েছেন সন্তানসম্ভবা স্ত্রী করিনা কাপুর খান এবং ছেলে তৈমুর আলি খান। অর্জুন কাপুরের গার্লফ্রেন্ড মালাইকা অরোরাকেও দেখা গিয়েছে ধরমশালায়। জ্যাকলিন ফার্নান্ডেজকে বেশ হাসিখুশি মুখেই দেখা গিয়েছে শুটিংয়ে। মুম্বাইয়ে দীর্ঘ সাত মাসের বন্দিদশা কাটিয়ে ধরমশালায় শুটিং করতে পেরে বেশ মজা পেয়েছেন জ্যাকি। যার প্রমাণ মিলছে তারা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে।

তবে এখন তিনি ওয়েব-কনটেন্টে কাজ করার ব্যাপারে বেশ আগ্রহী হয়েছেন। নেটফ্লিক্সের তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি মিসেস সিরিয়াল কিলার যেখানে তিনি মনোজ বাজপেয়ীর বিপরীতে অভিনয় করেছিলেন।

RELATED Articles