মহা সর্বনাশ ঘটে গেল অনির্বাণ ভট্টাচার্যর জীবনে, একেবারে গৃহবন্দি অভিনেতা! খবর শুনে উদাস ভক্তরা

এবার করোনা আক্রান্ত হলেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। গত বছর থেকে এমনিতেই একের পর এক তারকারা করোনা আক্রান্ত হয়েছেন। সেই তালিকাও বেশ লম্বা। এবার সেই তালিকায় নাম জুড়ল টলিউডের জনপ্রিয় ও পরিচিত অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যের। গত ১২ দিন ধরেই করোনা সংক্রমণে ভুগছেন। কিন্তু কোনও উপসর্গ নেই তেমন। তাঁর সহকর্মী তথা বন্ধু সাধন পাড়ুই জানিয়েছেন স্ত্রী মধুরিমা গোস্বামীর সঙ্গে যোগাযোগ করে জানা গিয়েছে, ১২ দিন আগে ধরা পড়েছে অভিনেতা করোনা আক্রান্ত।

আপাতত ভালোই আছেন। গৃহবন্দি থেকে এবং চিকিৎসকদের পরামর্শ মেনে, ওষুধ খাচ্ছেন। খাওয়া-দাওয়া করছেন। আপাতত অভিনেতার পরিবারের বাকি সদস্যরা করোনামুক্ত।

এদিন সংবাদমাধ্যমকে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং অভিনেত্রী ইশা সাহা জানিয়েছেন, খবরটা শুনেছেন সংবাদমাধ্যমের থেকেই। পুজোতে মুক্তি পেয়েছে অভিনেতার ছবি ‘গোলন্দাজ’। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছে অভিনেতা দেবকে। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন ইশা সাহা, অনির্বাণ ভট্টাচার্য, জন ভট্টাচার্য ও ইন্দ্রাশিষ রায়-সহ টলিউডের আরও তারকারা।

ছবি মুক্তির দিন অর্থাৎ পঞ্চমীর দিন সকলের সঙ্গে প্রিমিয়ারে এসেছিলেন অনির্বাণও। খবর তারপরেই করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা। এই প্রসঙ্গে অভিনেত্রী ইশা সাহা জানিয়েছেন, প্রিমিয়ারে তাঁর সঙ্গে অভিনেতার দেখা হয়নি। ফলে এই বিষয়ে তিনি কিছুই জানেন না। কিন্তু আপাতত তেমন কোনও উপসর্গ নেই অনির্বাণের। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন অভিনেতা।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর