প্রাক্তন বিশ্ব সুন্দরীর গোল্ডেন কেরিয়ার পরিণত হয়েছিল নরকে! সলমন খানের সঙ্গে ঘনিষ্ঠ প্রেম থাকা সত্ত্বেও ঐশ্বর্যকে প্রায়ই মারধর করতেন ভাইজান!

বলিউডের প্রায় প্রত্যেক তারকারাই একাধিক সম্পর্কে জড়িয়েছেন। কোনো কোনো সম্পর্ক পরিণতি পেয়েছে। আবার কোনোটা পায়নি। আবার কোন সম্পর্কে পেতে হয়েছে শারীরিক নির্যাতন ও মারধর। সেরকম কিছুই ঘটেছে প্রাক্তন মিস ইন্ডিয়া ঐশ্বর্য রাই বচ্চনের জীবনে। একসময় পরকীয়া, মারধোর, সন্দেহ, শারীরিক নির্যাতন সব কিছুই সহ্য করতে হয়েছে বচ্চন পরিবারের বউকে।

রিল থেকে বাস্তব জীবন পুরোটাই সিনেমা আর গসেপে ভরা। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন ছিলেন এক সময়ে সকলের বেশ চর্চিত বিষয়। বি-টাউনের চর্চিত জুটির মধ্যে অন্যতম ছিল ঐশ্বর্য ও সলমন খানের জুটি। প্রেম থেকে বিচ্ছেদ সমস্তটাই সকলের চর্চার বিষয় হয়ে উঠেছিল। কিন্তু সেই সমস্ত কিছুই আজ এখন অতীত।

নিজের ফিল্মি কেরিয়ার শুরু করেছিলেন দক্ষিণী সিনেমা দিয়ে। বলিউডে আসার আগে বেশ অনেকগুলি দক্ষিণী ছবিতে কাজ করেছিলেন অভিনেত্রী। প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাই বচ্চন নিজের কাজ শুরু করেছিলেন ১৯৯৭ সালে মনিরত্নমের ছবি ‘ইরুভার’ দিয়ে। পাশাপাশি বলিউডে পা রাখার পর তিনি একের পর এক হিট ছবি দিয়ে গিয়েছেন। ‘হাম দিল দে চুকে সানাম’, ‘দেবদাস’, ‘তাল’, ‘জোশ’, ‘মহব্বতে’র মতো ছবিতে অভিনয় করেছেন প্রাক্তন মিস ইন্ডিয়া।

সমস্ত পরিচালক-প্রযোজকরাই তাঁকে নিজের ছবিতে কাস্ট করার জন্য মুখিয়ে থাকতেন। তাঁকে নিয়ে উন্মাদনা আর শেষ ছিল না। এরইমধ্যে সলমন খানের সঙ্গে তাঁর প্রেমের খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। ‘হাম দিল দে চুকে সানাম’ সিনেমা থেকে একসঙ্গে ডেটিং শুরু করেছিলেন। তখনও সেভাবে নিজের জায়গা পাকা করতে পারেন নি। কিন্তু সলমন খান ছিলেন তখন বেশ জনপ্রিয়।

এরপর অভিনেত্রীর ক্যারিয়ার থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের সমস্ত সিদ্ধান্ত নিতে শুরু করেন সলমন খান। তারপরই টালমাটাল পরিস্থিতি শুরু হয় অভিনেত্রীর জীবনে। বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন অভিনেত্রী। নষ্ট হয়ে যায় গোল্ডেন ক্যারিয়ার। নিজের হাতে ঐশ্বর্য রাই বচ্চনকে বি-টাউনে প্রতিষ্ঠা করেছিলেন ভাইজান। তাই নিজের ভেবে নিয়েছিলেন তাঁকে। আর তখনই হরিণ শিকার কাণ্ডে নাম জড়ায় ভাইজানের। পাশাপাশি প্রাক্তন প্রেমিকা সোমিকে নিয়ে নানা জল্পনা শুরু হয়।

তারপর মদের প্রতি আসক্তি থেকে মারধর শুরু করেন ঐশ্বর্যর উপর। অভিনেতার পাগলামি এতটাই বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় তা বলার নয়। এমনকি সেই সময় এক অনুষ্ঠানে সানগ্লাস পড়ে পুরস্কার নিতে দেখা যায় ঐশ্বর্যকে। অনেকেই প্রশ্ন তোলেন, হঠাৎ সানগ্লাস পড়ে কেন এসেছেন অভিনেত্রী? তিনি বলেছিলেন, ইনফেকশন হয়েছে। কিন্তু অন্দরের খবর বলেছে অন্য কথা। অকারণেই তাঁর গায়ে সলমন খান হাত তুলেছিলেন। বাধ্য হয়েছিলেন চোখে চশমা পরতে।

সলমন খানের সঙ্গে সম্পর্কে থাকাকালীন নানা শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন অভিনেত্রী। শেষমেষ এই সম্পর্ক রাখতে চাননি তিনি। পাশাপাশি অভিনেত্রীকে সন্দেহ করতে শুরু করেছিলেন বলিউডের ভাইজান। তারপরেই বিচ্ছেদ হয় তাঁদের মধ্যে। ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে বিবেক ওবেরয়ের সম্পর্ক রয়েছে বলে শোনা যায়। কিন্তু বেশিদিন টেকেনি তাঁদের সম্পর্ক। তবে অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক রাখার কারণে সলমন খানের থেকে হুমকি পর্যন্ত শুনতে হয়েছে বিবেক ওবেরয়কে।

কিন্তু এখন তিনি অভিষেক বচ্চনের স্ত্রী। বচ্চন পরিবারের বউ। বর্তমানে মেয়ে রয়েছে তাঁর। জীবনের সেই কালো দিন ভুলে এখন অভিষেক বচ্চনের সঙ্গে বেশ ভালোভাবে জীবন কাটাচ্ছেন অভিনেত্রী।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles