সুনীল গঙ্গোপাধ্যায় উপন্যাস অরণ্যের দিনরাত্রি। এই উপন্যাসে চার বন্ধু অসীম, সঞ্জয়, হরি এবং শেখর পৌঁছে গিয়েছিলেন পালামৌতে খুব কাছ থেকে অরণ্যের দিনরাত্রি দেখতে। সেই উপন্যাস পরে সত্যজিৎ রায়ের ক্যামেরাবন্দি করেছিলেন। নাম দিয়েছিলেন ‘অরণ্যের দিনরাত্রি’ ছবিতে। সেখানে চার বন্ধুর চরিত্রে দেখা গেছে সৌমিত্র চট্টোপাধ্যায়, শুভেন্দু চট্টোপাধ্যায়, সমিত ভঞ্জ, রবি ঘোষকে। এবার আসছে সুমন মৈত্রের ‘আবার অরণ্যের দিনরাত্রি’। এই ছবিতে চার বান্ধবী হারিয়ে গিয়েছিলেন পাহাড়ি পথে। সত্যজিতের ছবিতে বেড়াতে বেরিয়ে চার পুরুষ চার নারীর সংস্পর্শে এসেছিলেন। সুমনের চার নারীর জীবনেও কি এমনই কিছু ঘটবে? তার জন্য দেখতে হবে ছবিটি।
পরিচালক গল্প বলতে গিয়ে বলেছেন, ছবিতে নন্দিনী তার বন্ধু, এনাক্ষী, শ্বেতা এবং মিঠিকে তাদের ভ্লগ, ‘মুসাফিরানা’র জন্য উত্তরবঙ্গ ডুয়ার্সে নিয়ে যায়। ডুয়ার্সের পাশাপাশি ছবির মূল চরিত্রে থাকবেন পায়েল সরকার, রূপসা মুখোপাধ্যায়, অলিভিয়া সরকার, যুক্তা রক্ষিত।
সাক্ষাৎকারে কথা বললেন অলিভিয়া। কিভাবে তিনি তার জীবন কাটাচ্ছেন সেই সম্পর্কে জানালেন তার অনুরাগীদের। অলিভিয়া ভালোবাসে মন খুলে কথা বলতে। তিনি কথা বলে অন্য বন্ধুদের কাউন্সিলিং করেন বলেও জানিয়েছেন। অভিনেত্রী জানান, ‘কথা বলতে ভালোবাসলেও সব কথা সবাইকে শেয়ার করতে পারিনা। আমি নিজের ক্ষেত্রে খুব চাপা। আমি অন্য কারোর কথা শুনব, বসব, পাশে থাকব। কিন্তু আমি নিজেই লোনার। জীবনে সব কিছু নিয়ে কত কমপ্লেন করব। জীবনে সব কিছু নিয়ে কত কমপ্লেন করলে তো সমস্যা। যেটা আসছে সেটাই আমার কপাল, ডেসটিনি। যেটা হাতে আছে সেটাই হবে।’
জীবনে চলার পথে রেসপনসিবিলিটি নিতে কেমন লাগে, এর উত্তরে অলিভিয়া বলেছেন, ‘যখন দেখি আমার প্রিয় মানুষগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে তখন গিয়ে মনে হয় aldulting hits differently। সবকিছু ফ্যান্টাসির খেলা নয়। আমরাই পরবর্তী প্রজন্ম আমাদের দায়িত্ব নিতে হবে।পালাতে পারবে না’।
নিজেকে নিয়ে ঢাক পেটাতে মোটেই পছন্দ করেননা অভিনেত্রী। তিনি বলেছেন, ‘আমি ঢাক পেটানোর প্রতিযোগিতায় নেই। এখন এসব ভাবিনা। শুধু ভাবি অনেকের থেকে ভালো আছি। আমার মনে হয় ডিপ্রেসেড না হয়ে ইন্সপায়ার্ড হওয়া বেটার।’ সাক্ষাৎকারে আবার অরণ্যের দিনরাত্রি নিয়ে কথা বলেন অভিনেত্রী। আমি অনেক বিরক্ত করেছি কবে ট্রেলার আসবে, কবে টিজার আসবে, কবে গান আসবে। সবাই খুব ভালো কাজ করেছি। আমরা এখন অপেক্ষা করছি কাজটা দেখার।
তবে এখনও মনের মানুষ খুঁজে পাননি অভিনেত্রী। অভিনেত্রী বলেছেন, ‘যে ছেলেগুলো আছে আমার পছন্দের নয়। একটা, দুটো কথা ভালো লাগলেও পুরো ব্যাপারটা কেমন যেন। ক বছর আগেও ছেলেরা মেয়েদের ফুল দিত। গাড়ির দরজা খুলে দিত। এখন আর এসব হয়না। আমি প্রেম করার ক্ষেত্রে খুব ন্যাকা।’





