“তোমার মতো নোং’রা পারভার্ট ব্রাহ্মণদের…” অঙ্কিতার অভিযোগে উত্তাল টলিউড! দেবালয় পোস্ট মুছে ফেলার কী কারণ জানালেন অভিনেত্রী?

টলিউড অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী সম্প্রতি দেবালয় ভট্টাচার্যের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ তুলেছেন। সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে অঙ্কিতা বিস্তারিত বলেন যে, দেবালয় একটি পার্টিতে প্রকাশ্যে তাকে হেনস্থা করেছেন। তিনি জানান, তিনি আশা করেছিলেন দেবালয় ক্ষমা চাইবেন, কিন্তু তা হয়নি। তাই তিনি আইনি পথে ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অঙ্কিতার অভিযোগ, দেবালয় বলপূর্বক তাকে চুম্বন করেছেন। এই ঘটনার পর দেবালয় ভট্টাচার্য সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছিলেন, যা পরে মুছে দেন।

অঙ্কিতা বলেন, “ব্যক্তিগত ক্ষোভ থেকেই এমন ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে”–এই দাবি দেবালয়ের। এই মন্তব্যের জবাবে অঙ্কিতা বলেন, “সাংবাদিকদের দেবালয়কে প্রশ্ন করা উচিত, কিসের পার্সোনাল গ্রাজ।” তিনি আরও যোগ করেন, “আমার মনে হয়, অনেক সমস্যার পেছনে ব্যক্তিগত আর্থিক ক্ষমতার পার্থক্য কাজ করছে। আমি কাউকে দোষারোপ করছি না, আমি শুধু সেফ প্লেস তৈরি করার চেষ্টা করছি। কিছু নিয়ম থাকবে, এতে পুরো সমস্যা বন্ধ হবে না, তবে কিছুটা প্রতিরোধ সম্ভব।”

অঙ্কিতার পাশে ছিলেন অভিনেত্রী বেণী বসু। বেণী বলেন, আরও অনেকেই এই ধরনের হেনস্থার শিকার হয়েছেন। যতদিন তারা মুখ খুলবেন না, আমরা এ বিষয়ে দায়িত্ব নিতে পারি না। অঙ্কিতা পোস্ট মুছে দেওয়ার প্রসঙ্গেও প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “একটি সংবাদমাধ্যমকে দেবালয় জানিয়েছিলেন, পোস্ট না মুছে বিপদে পড়বেন। যদি কিছু করা না হয়ে থাকে, তবে কেন মুছে দিয়েছেন? ফেসবুকে তো অনেক কিছু লেখা হয়, সবকিছুই কি মুছে দিতে হবে?”

আরও পড়ুন: বাংলার মানুষদের চোখে আজ ‘অপয়া’ টলি-কুইন! তৃণমূলের পতনের পর, অবশেষে প্রকাশ্যে আসতেই চরম সমালোচনার মুখে কোয়েল মল্লিক!

আইনি পথে পদক্ষেপ নিয়েছেন অঙ্কিতা। তার আইনজীবী প্রিয়ম দে দেবালয়কে নোটিশ পাঠিয়েছেন। সাত দিনের মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চান, তাহলে অঙ্কিতা এফআইআর করবেন। অঙ্কিতার আইনজীবী জানিয়েছেন, “এই হেনস্থার আতঙ্কে তিন বছর কাটিয়েছে অঙ্কিতা। মাধ্যমিক দেওয়ার পর বাবা হাত ধরে থিয়েটারে নিয়ে গিয়েছিলেন। ১৯ বছর বয়স থেকে কাজ করছেন, এর আগে কখনও এমন যৌন হেনস্থার মুখোমুখি হননি।”

ঘটনার সূত্রপাত ঘটে কিছু দিন আগে, যখন অঙ্কিতা সামাজিক মাধ্যমে দেবালয়ের বিরুদ্ধে একটি পোস্ট করেন। তিনি লিখেছিলেন, “তোমার মতো নোংরা পারভার্ট ব্রাহ্মণদের কী করে শ্রদ্ধা করি বলো তো? যারা নিজের বন্ধুর মেয়ের পিঠে হাত বোলাতে ছাড়ে না।” এই পোস্টের পর দেবালয় মুচলেকা দেন এবং পোস্ট মুছে দেন। বিষয়টি বর্তমানে টলিউডে উত্তেজনা তৈরি করেছে এবং ভক্ত ও দর্শকরা বিষয়টি নজর দিচ্ছেন।

আরও অন্যান্য খবর