এবার ‘বব্বর শেরনি’কে দেখা যাবে সীতার চরিত্রে। ফের আরও একবার বলিউড মাতাতে হাজির হচ্ছেন ‘কুইন’। ছবির নাম হল ‘সীতা দ্যা ইনকারনেশন’। উল্লেখিত ছবিতে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে কঙ্গনা রানাওয়াতকে। প্রথমে চরিত্রের জন্য শোনা গিয়েছিল করিনা কাপুর খানের নাম। কিন্তু অবশেষে পৌরাণিক চরিত্রকে পর্দায় ফুটিয়ে তুলতে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। প্রকাশ্যে এল ছবির প্রথম ঝলক।
সোশ্যাল মিডিয়ায় ‘সীতা দ্যা ইনকারনেশন’-এ কাজ করার কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী। সেই ছবির ঝলক শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, “এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছি। আপাতত গুণী ব্যক্তিদের সঙ্গে একই বোর্ডে থাকতে পেরে খুব খুশি।” এরইসঙ্গে ‘জয় সিয়া রাম’-এর স্তূতিও লিখেছেন পোস্টে। তেলেগু, কানাড়া, মালয়লাম ভাষায় মুক্তি পাবে এই ছবি।

ছবির পরিচালক অলৌকিক দেশাই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “যাদের মনে বিশ্বাস আছে তাঁরা সারা বিশ্ব সাহায্য করে। এখনও পর্যন্ত বাস্তবে এই চরিত্রকে নিয়ে সেইরকম কোন ছবি হয়নি। সীতার চরিত্র কঙ্গনাকে পেয়ে আমি খুশি।” এরআগে সামনে এসেছে সীতার চরিত্রে অভিনয়ের জন্য ১২ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন করিনা কাপুর খান।
এত টাকা পারিশ্রমিক চেয়ে ট্রোলের সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে। যার পাল্টা জবাবও দিয়েছেন নায়িকা। প্রশ্ন তুলেছিলেন, নায়করা বেশি পারিশ্রমিক চাইলে কোনো ক্ষতি নেই, তবে নায়িকা কেন পাবে না? সদ্য মুক্তি পেয়েছে কঙ্গনার ‘থালাইভি’। বক্সঅফিসে ভালোই ব্যবসা করছে ছবি।
এরই মধ্যে তাঁর হাতে চলে এসেছে ‘সীতা দ্যা ইনকারনেশন”-এর প্রজেক্ট। তার পাশাপাশি আরও রয়েছে একাধিক প্রজেক্ট। সব মিলিয়ে আরও বেশি করে ব্যস্ত হয়ে পড়বেন অভিনেত্রী।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার