লকডাউনের দুঃসহ পরিস্থিতি কাটিয়ে উঠে, মাতৃত্বের স্বাদ পেলেন অভিনেত্রী পিয়ালী মুখোপাধ্যায়! সোশ্যাল মিডিয়ায় জানালেন সুখবর

করোনার জেরে লকডাউন শুরু হওয়ার পর বেশ কয়েক মাস লন্ডনেই আটকে ছিলেন অভিনেত্রী পিয়ালি মুখোপাধ্যায় এবং তাঁর স্বামী। লন্ডনে থাকাকালীন কীভাবে তাঁদের প্রতিটা দিন ভয়ে ভয়ে কাটত, সেই অভিজ্ঞতা‌ও প্রকাশ্যে আনেন তিনি।

সেই নিত্য ভয়, শঙ্কা কাটিয়ে সম্প্রতি লন্ডন থেকে কলকাতায় ফেরেন পিয়ালি। যদিও কলকাতায় ফেরার পরও অন্তঃসত্ত্বা পিয়ালির সুখবরের কথা কেউ জানতে পারেননি। অবশেষে নিজেদের ছবি শেয়ার করে সুখবর দেন পিয়ালি। আর এবার মাতৃত্বের স্বাদ পেলেন তিনি l

No more concealing of baby bump with oversized dress.
No more conscious posing on clicks.
No more keeping the pregnancy…

Posted by Piyali Mukherjee on Wednesday, January 27, 2021

নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমেই সবাইকে সুখবর জানান অভিনেত্রী। বুধবার পিয়ালি জানান, তাঁদের অপেক্ষার অবসান হয়েছে। বড় বড় ঢিলেঢালা পোশাকের মাধ্যমে এবার থকে আর তাঁকে বেবি বাম্প লুকিয়ে রাখতে হবে না। ছোট্ট অতিথি তাঁদের জীবনে এসে হাজির হয়েছে বলে জানান পিয়ালি। কলকাতা শহরের একটি বেসরকারি হাসপাতালেই তাঁদের সন্তানের জন্ম হয়েছে বলে জানান পিয়ালি।

RELATED Articles