‘সমাপ্তি!’ রাজ কুন্দ্রাকে বিয়ে করার ‘ভুল সিদ্ধান্ত’ শুধরে নেওয়ার কথা ভাবছেন স্ত্রী শিল্পা শেঠী! রাজ কুন্দ্রার হাজতবাসের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শিল্পা শেঠীর ইঙ্গিতবাহী পোস্ট নিয়ে হইচই নেটিজেনদের মধ্যে!

চলতি বছরে পর্ন ভিডিও মামলায় নাম জড়িয়েছে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠীর স্বামী তথা ব্যবসায়ী রাজ কুন্দ্রার। তারপর থেকেই নানা বিতর্ক শুরু হয় অভিনেত্রী শিল্পা শেঠীর পরিবারকে নিয়ে। একে একে নানা অজানা তথ্য সামনে আসতে থাকে রাজ কুন্দ্রাকে ঘিরে। এখনও হাজতবাস করছেন রাজ কুন্দ্রা।

এরইসঙ্গে গোটা বিষয় নিয়ে শিল্পা শেঠীর দিকে প্রশ্ন ওঠে। তিনি পুরো ব্যাপার জানতেন কিনা! তাই নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে মুম্বাই পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, এই বিষয়ে কিছুই জানতেন না। এদিকে স্বামীর কুকীর্তি সামনে আসতেই তাঁর সঙ্গে সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী! খবর আসছে এমনটাই। রাজ কুন্দ্রার সঙ্গে সমস্ত কিছু ‘সমাপ্তি’র ইঙ্গিত দিচ্ছেন অভিনেত্রী। জোর জল্পনা সামাজিক মাধ্যমে।

আদতে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন অভিনেত্রী। যা থেকে গোটা জল্পনার শুরু। এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বইয়ের প্রচ্ছদের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। যার শিরোনামে রয়েছে ‘নতুন সমাপ্তি’। যে প্রচ্ছদটি অভিনেত্রী নিজের স্টোরিতে তুলে ধরেছেন তার বাংলা অনুবাদ করলে দাঁড়ায়, “আমরা হয়তো বসে বসে অতীতের কথা ভাবতে গিয়ে সময় নষ্ট করতে পারি। কী ভুল করেছি, কী ভুল সিদ্ধান্ত নিয়েছি, কাকে কষ্ট দিয়েছি, এই সব কিছু নিয়েই চিন্তা করতে পারি, কিন্তু অতীতে ফিরে গিয়ে সেই সব আর বদলাতে পারব না। তবে আমরা সামনে এগিয়ে যেতে পারি। ঠিক সিদ্ধান্ত নিতে পারি। পুরনো ভুলকে এড়িয়ে যেতে পারি। আশেপাশের সমস্ত মানুষের সঙ্গে ভালোভাবে থাকতে পারি। নিজেদের গুছিয়ে নেওয়ার অজস্র সুযোগ পাব আমরা। অতীতে যা করেছি তার ভিত্তিতে নিজের পরিচয় তৈরি করার কোন দরকার নেই। নিজের ভবিষ্যত নতুন করে আবার তৈরি করতে পারি।’

'সমাপ্তি!' রাজ কুন্দ্রাকে বিয়ে করার 'ভুল সিদ্ধান্ত' শুধরে নেওয়ার কথা ভাবছেন স্ত্রী শিল্পা শেঠী! রাজ কুন্দ্রার হাজতবাসের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় শিল্পা শেঠীর ইঙ্গিতবাহী পোস্ট নিয়ে হইচই নেটিজেনদের মধ্যে!

অভিনেত্রী এই ছবির সঙ্গেই একটি লাল হৃদয়ের চিহ্ন জুড়েছেন। তবে তাঁর এই পোষ্টের মানে বুঝে প্রশ্ন তুলেছেন অনেকেই। এবার কী রাজ কুন্দ্রার সঙ্গে সম্পর্কের ‘সমাপ্তি’ ঘটাতে চলেছেন অভিনেত্রী? কিছুদিন আগেই সামনে এসেছিল ১৫০০ পাতার চার্জশিট রাজ কুন্দ্রার বিরুদ্ধে পেশ করেছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। তার মধ্যে সাপ্লিমেন্টারি পেজে বয়ান রয়েছে শিল্পা শেঠীর। জানা গিয়েছে, বয়ানে শিল্পা শেঠী জানিয়েছেন, “রাজের অ্যাপ ‘হটশটস’ এবং ‘বলিফেম’ সম্পর্কে কোনো তথ্য আগে ছিল না। কাজের চাপে এমনই ব্যস্ত ছিলাম যে রাজ কী করছে সেই সব খবর আমি রাখতাম না।”

এরইমধ্যে খবর আসে, রাজ কুন্দ্রার বাড়ি থেকে নিজের ছেলে ও মেয়েকে নিয়ে বেরিয়ে এসেছেন শিল্পা শেঠী। তারমধ্যে তাঁর এই বয়ান। পাশাপাশি পুলিশ সূত্রে জানা গিয়েছে পর্ন ভিডিও বানিয়ে ‘হটশটস’ ও ‘বলিফেম’ নামের এই দুটি অ্যাপের মাধ্যমেই ছড়িয়ে দিতেন রাজ কুন্দ্রা। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ‘হটশটস’ বাতিল করে দেওয়ার পর, নিজের কাজের জন্য ‘বলিফেম’ তৈরি করেছিলেন।

পুলিশের কাছে রাজ কুন্দ্রাকে ঘিরে তথ্য প্রমাণ রয়েছে অনেক। যে কারণে বহুবার জামিনের আবেদন করা সত্ত্বেও আদালত তা খারিজ করে দিয়েছে। সন্দেহ জেলের বাইরে বেরিয়ে একই কাজ করবেন রাজ কুন্দ্রা। এদিকে অভিনেত্রীর রহস্যময়ী পোস্ট নিয়ে জল্পনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। তবে কী রাজ কুন্দ্রা ও শিল্পা শেঠীর ভবিষ্যৎ শেষ হতে চলছে? জীবনে রাজ কুন্দ্রাকে বিয়ে করে যে ভুল করেছেন! তারই কী বার্তা দিচ্ছেন অভিনেত্রী? এরকম নানা প্রশ্নে ঘোরাফেরা করছে নেটপাড়ায়। তবে এই বিষয়ে স্পষ্ট ভাবে কিছুই বলেননি শিল্পা শেঠী।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles